কিশোরী অপহরণ মামলায় একজনের যাবজ্জীবন
আপডেট: ০২:৫৮ পিএম, ১২ আগস্ট ২০১৫ বুধবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, গাইবান্ধা : ২০ বছর পর গাইবান্ধার সাদুল্লাপুরের মল্লিকা অপহরণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অন্য তিন আসামির বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের রায় ঘোষণা করেছে আদালত। বুধবার গাইবান্ধা স্পেশাল ট্রাইব্যুনাল-২-এর বিচারক অম্লান কুসুম জিষ্ণু এই রায় ঘোষণা করা হয়।
অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আবু আহম্মেদ আব্দুল্লা কনক জানান, দণ্ডপ্রাপ্তদের মধ্যে মূল আসামি সাদুল্লাপুর উপজেলার পাঠানোছা গ্রামের আব্দুল মান্নানকে যাবজ্জীবন ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্য আসামি পলাশবাড়ী উপজেলার ঝালিঙ্গি গ্রামের শহিদুল ইসলাম ও গাইবান্ধা সদর উপজেলার সাতানী সাদেকপুর গ্রামের মোছাদেকুর রহমান ওরফে শফিককে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া লালমনিরহাট সদর উপজেলার পুলহাট গ্রামের পারভীন বেগমকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
অতিরিক্ত পিপি আরও জানান, মামলার অন্য আসামি মিন্টু মিয়া ও অষিক চন্দ্র মণ্ডল ওরফে স্বীকৃতি মণ্ডলের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনীত অভিযোগ সন্দহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১৯৯৪ সালের ৬ জুন শিশু মল্লিকাকে আসামি আব্দুল মান্নান অন্য আসামিদের সহযোগিতায় বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায়। এরপর তাকে ধর্ষণ করার পর লালমনিরহাটের পতিতালয়ের সর্দারাণী পারভিন বেগমের কাছে বিক্রি করে। পরবর্তী সময়ে ওই পতিতালয় থেকে শিশুটিকে ভারতে পাচারের চেষ্টা করা হয়। পাচারকালে পুলিশ স্থানীয় লোকজনের সহযোগিতায় অপহরণকৃত মল্লিকাকে উদ্ধার করেন। পরে পুলিশ মল্লিকাকে তার পরিবারের কাছে হস্তান্তর করে। এ ব্যাপারে মল্লিকার বাবা মোজাম্মেল হক বাদী হয়ে সাদুল্লাপুর থানায় আব্দুল মান্নান, শহিদুল ইসলাম, মোছাদেকুর রহমান ওরফে শফিক, পারভীন বেগম, মিন্টু মিয়া ও অষিক চন্দ্র মণ্ডল ওরফে স্বীকৃতি মণ্ডলকে আসামি করে একটি মামলা দায়ের করে।
সরকার পক্ষে পিপি অ্যাডভোকেট আশুতোষ সাহা, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট ওবায়দুর রহমান, হুমায়ন করীব স্বপন, আবু আহম্মেদ আব্দুল্লা কনক এবং আসামি পক্ষে অ্যাডভোকেট সৈয়দ শামস-উল হীরু এই মামলা পরিচালনা করেন।
১২.০৮.২০১৫
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- টোল ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুযোগ আজ
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- পিরোজপুরে নবনির্বাচিত সংসদ সদস্য এলিজাকে শুভেচ্ছা
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- পিরোজপুরে নবনির্বাচিত সংসদ সদস্য এলিজাকে শুভেচ্ছা
- পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের










