ঢাকা, রবিবার ২৫, অক্টোবর ২০২৬ ৪:৪৭:৫১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

কিশোরগঞ্জে এক দড়িতে ঝুলছিলো মা ও মেয়ের লাশ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৭ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে একই দড়িতে ঝুলন্ত অবস্থায় মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন ওই গ্রামের পারভেজ আহমেদ ওরফে উমায়ের স্ত্রী শাহনাজ (২৮) এবং তার ষষ্ঠ শ্রেণি পড়ুয়া মেয়ে প্রিয়তি (১২)।

সোমবার (০৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের রাহেলা গ্রামে নিহতদের বাড়ির দরজা ভেঙে লাশ দুইটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ১৩ থেকে ১৪ বছর আগে উমায়ের সাথে যশোর জেলার শাহনাজের বিয়ে হয়। সম্প্রতি উমায়ের নরসিংদীতে আরেকটি বিয়ে করেছেন সন্দেহে তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। সোমবার রাতে নিহতদের বসতঘরে এক দড়িতে মা-মেয়েকে ঝুলতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়।

তাড়াইল থানার ওসি মুজিবুর রহমান বলেন, মা ও মেয়ের লাশ উদ্ধারের সময় শাহনাজের স্বামী উমায়েরকে বাড়িতে পাওয়া যায়নি।

-জেডসি