কিশোরগঞ্জে সন্তানসহ বাবা-মা খুন: ৯ জনের নামে মামলা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০২ পিএম, ৩১ অক্টোবর ২০২০ শনিবার
ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় সন্তানসহ বাবা-মাকে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। মামলায় চাচা দীন ইসলাম, দুই বোন নাজমা ও তাসলিমা, তাসলিমার স্বামী ফজলুর রহমান এবং ফুফাতো ভাইসহ ৯ জনকে আসামি করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) রাতে নিহত আসাদের ছেলে তোফাজ্জল হোসেন বাদী হয়ে এ মামলা রুজু করেন।
এর আগে বৃহস্পতিবার রাতে মাটিচাপা অবস্থায় ওই তিনজনের মরদেহ উদ্ধারের সময় পুলিশের হাতে আটক হয়ে থানা হেফাজতে আছেন অভিযুক্ত চাচা, দুই ফুফু ও এক ফুফা। এদের মধ্যে আটক চাচা দীন ইসলাম পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ নিষ্ঠুর ও নৃশংস হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন।
তিনি একাই নিজ বড় ভাই, ভাবি ও শিশু ভাতিজাকে শাবল দিয়ে আঘাত করে হত্যা করে মাটিচাপা দেন বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।
এ ঘটনায় নিহতরা হলেন- উপজেলার বনগ্রাম ইউনিয়নের জামষাইট কান্দাপাড়া গ্রামের আসাদ মিয়া (৫৫), তার স্ত্রী পারভীন আক্তার (৪২) ও শিশুপুত্র লিয়ন (৭)।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ এর সত্যতা নিশ্চিত করে জানান, আটকদের মধ্যে চাচা দীন ইসলাম পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন। তিনি একাই নিজ বড় ভাই, ভাবি ও শিশু ভাতিজাকে শাবল দিয়ে আঘাত করে হত্যা করে মাটিচাপা দেন বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। তবে পৈতৃক জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলেও জানিয়েছেন তিনি।
কটিয়াদী উপজেলার জামসাইট গ্রামের আসাদ মিয়া-পারভীন আক্তার দম্পতি ও তাদের শিশুপুত্র লিয়ন বুধবার রাতে রহস্যজনকভাবে বাড়ি থেকে নিখোঁজ হন। পরে বৃহস্পতিবার রাতে নিজ বসতঘরসংলগ্ন বাঁশ ঝাড়ের মাটি খুঁড়ে নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
শুক্রবার দুপুরে ২৫০ শয্যার কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে এ নিহত তিনজনের মরদেহের ময়নাতদন্ত কাজ সম্পন্ন করার পর বিকালে জামষাইট কান্দাপাড়া ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে তাদের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
আজ শনিবার এ মামলায় গ্রেফতার দেখানোদের কিশোরগঞ্জের আদালতে সোপর্দ করার কথা রয়েছে। এদের মধ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানকারী দীন ইসলামকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।
-জেডসি
- শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- রোনালদোকে এড়ানো যায়, অস্বীকার করা যায় না
- ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
- দেশের ১৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ফিলিস্তিনি শিশু নিহত
- মেসির জন্মদিন আজ, কোটি ভক্তের শুভেচ্ছা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: রোনালদোর ফেরার বার্তা
- পাকিস্তানে মাহরাং বেলুচের যাবজ্জীবন, রায় নিয়ে ক্ষোভ
- ডব্লিউইএফ সেশনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ডেঙ্গুতে ২ জনের প্রাণ গেল, হাসপাতালে ১৫৭ জন
- ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
- রোনালদোকে এড়ানো যায়, অস্বীকার করা যায় না
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- ২৮ জুন ফের শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান




