ঢাকা, বুধবার ০৪, নভেম্বর ২০২৬ ২২:৩৬:০৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি আজ থেকে টানা ৪ দিন সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা নিত্যপণ্যের লাগামহীন দামে দিশাহারা নিম্ন ও মধ্যবিত্তরা ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ফলাফলে এগিয়ে ডেমোক্র্যাটরা শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড

কিশোরীর শরীরে সাপের চামড়া!

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

প্রকাশিত :

মেয়েটির বয়স ১৬। এক বিরল রোগের শিকার এই কিশোরী। তার পুরো শরীরে রয়েছে সাপের মতো চামড়া। প্রতি ৬ সপ্তাহ অন্তর চামড়া উঠে গিয়ে আবার নতুন চামড়া গজায়।

মেয়েটির নাম শালিনী যাদব। ভারতের মধ্যপ্রদেশের ছত্রপুর জেলায় তার বাড়ি।  

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী,  শালিনীর এই রোগের নাম এরিথ্রোডার্মা। কেউ কেউ একে রেডম্যান সিনড্রোমও বলেন। এমন আশ্চর্য অসুখে আক্রান্ত শালিনীকে দেখলে আশপাশের মানুষ সহমর্মিতা না দেখিয়ে ভয়ে সরে যান।

দিনের প্রতি ঘণ্টায় চামড়ার পরিচর্যা করতে হয়। স্নান করতে হয় সাবান দিয়ে। মাখতে হয় ক্রিম। শুধু তাই নয়, লাঠি ছাড়া হাঁটতেও পারে না এই কিশোরী।  তার সেই যন্ত্রণাকে না বুঝে দূরে সরে থাকতে চান প্রতিবেশিরা।

শালিনীর এই রোগ সম্পর্কে চিকিৎসকদের ভাষ্য- এই রোগের চিকিৎসা আছে।  তবে তা বেশ ব্যয়বহুল।

এই বিভাগের জনপ্রিয়