ঢাকা, রবিবার ১৯, জুলাই ২০২৬ ১৭:০৪:১৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের গোলের বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

কুমিরে টেনে নেয়া শিশু ফাতেমার লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫২ পিএম, ২ জুন ২০২৬ মঙ্গলবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী (রহ.) মাজারের দিঘিতে কুমিরের আক্রমণের শিকার হয়ে নিখোঁজ হওয়া ৮ বছর বয়সী শিশু ফাতেমার লাশ উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার ভোর রাত ৪টা ৪০ মিনিটে তার লাশ উদ্ধার করা হয়।

এর আগে, সোমবার রাত আনুমানিক ৮টার দিকে সদর উপজেলার ষাট গম্বুজ ইউনিয়নের মহিলা ঘাটে গোসল করতে নামলে মানসিক প্রতিবন্ধী এক নারীর মেয়ে ফাতেমাকে কুমির কামড়ে পানির নিচে টেনে নেয়। শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে নৌকা নিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন।

খবর পেয়ে বাগেরহাট-২ আসনের এমপি শেখ মনজুরুল হক রাহাদ, জেলা প্রশাসক গোলাম মো: বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এবং অতিরিক্ত পুলিশ সুপার মো: মহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় রাতভর অভিযান চালান। প্রায় সাড়ে আট ঘণ্টার প্রচেষ্টায় মঙ্গলবার ভোরে শিশুটির লাশ উদ্ধার করা সম্ভব হয়।

বাগেরহাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মামুনুর রশিদ জানান, খবর পাওয়ার পরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অনুসন্ধান শুরু করে এবং দীর্ঘ প্রচেষ্টার পর লাশ উদ্ধার করা হয়।