কুমিল্লার দেবিদ্বারে তথ্য আপার উঠান বৈঠক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫৫ পিএম, ১০ জুন ২০২১ বৃহস্পতিবার
কুমিল্লার দেবিদ্বারে তথ্য আপার উঠান বৈঠক
কুমিল্লার দেবিদ্বারে তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্পের উদ্যোগে বিশেষ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
আজ বৃহস্প্রতিবার সকালে ফতেহাবাদ ইউনিয়নের জয়পুরে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে অতিথির বক্তব্য রাখেন-জাতীয় মহিলা সংস্থা দেবিদ্বার উপজেলার চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য মোসা. শিরিন সুলতানা। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. কাউছার আহমেদ ও শাহীন আলম।
তথ্য কর্মকর্তা নাসরিন আক্তারের পরিচালনায় উঠান বৈঠকে বক্তারা বলেন, পিছিয়ে পড়া নারী সমাজ এগিয়ে নিয়ে যেতে সরকার কাজ করছে। পাশাপাশি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে ‘দেবিদ্বার তথ্যকেন্দ্র’ সরকারের নানা পর্যায়ের সুবিধা ও সেবা নারীদের নিয়ে কাজ করছে তথ্য আপা। তথ্য আপা’র কাছে গেলে সকল সেবা একস্থানে পাওয়া যাবে। প্রান্তিক সকল নারীকে সেবা গ্রহণের জন্য তথ্য আপার কাছে যাওয়ার পরামর্শ দেয়া হয়।
তথ্যকেন্দ্রে নারীদের বিনামূল্যে প্রেসার, ডায়াবেটিস পরিমাপ করা হয়। মূলত ৬টি ক্ষেত্রে সেবা দেয়া হয়। এগুলো শিক্ষা, স্বাস্থ্য, আইন, ব্যবসা, কৃষি ও জেন্ডার। সারাদেশে এক কোটি গ্রামীণ নারীর সেবা দেওয়ার লক্ষ্যে তথ্য আপারা এগিয়ে চলছে।
জাতীয় মহিলা সংস্থা দেবিদ্বার উপজেলার চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য শিরিন সুলতানা বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে নারীরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অর্থনৈতিক উন্নয়ন হলো একটি বহুমাত্রিক প্রক্রিয়া। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে সামাজিক কাঠামো ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, অসমতা হ্রাস করা এবং দারিদ্র্য নির্মূল করা।
তিনি বলেন, নারীদের অর্থনৈতিক উন্নয়ন ও তা বাস্তবায়নে অবশ্যই নারী-পুরুষ সবাইকে একযোগে কাজ করতে হবে। এক্ষেত্রে আমাদের দেশ পিছিয়ে নেই। আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নকে সবসময় অগ্রাধিকার দিয়েছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী বিভিন্ন সময়ে নারীদের এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। যেমন-নারী শিক্ষার হার বাড়ানো, তাদের বিভিন্ন সম্মানজনক পেশায় নিয়োগ করা, রাজনীতি ও ব্যবসায় নিযুক্ত হতে উৎসাহিত করা। আজ প্রধানমন্ত্রীর হাত ধরে নারীরা এগিয়ে যাচ্ছে। এ প্রান্তিক নারীরাও যাতে পিছিয়ে না থেকে সে জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।
উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন-সহকারী তথ্য কর্মকর্তা হাজেরা বেগম, আওয়ামী লীগ নেত্রী সামসুন নাহার, বিলকিস বেগম, মিনা আক্তার প্রমুখ।
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম



