কুমিল্লার বাটিক পোশাকের বাজার এখন বিশ্বজুড়ে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৮ পিএম, ২০ আগস্ট ২০২৪ মঙ্গলবার
সংগৃহীত ছবি
কুমিল্লা জেলার কয়েকটি গ্রামে যুগের পর যুগ তৈরি হচ্ছে বাটিক কাপড়। ঐতিহ্যের ধারাবাহিকতা আর ক্রেতার চাহিদার কথা ভেবে নিত্যনতুন ডিজাইন ফুটিয়ে তুলছেন কারিগররা। স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহের পাশাপাশি বিদেশে রফতানি হচ্ছে এসব কাপড়। অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছে গ্রাম। তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থান।
বাটিকের গ্রামগুলোর মধ্যে অন্যতম হচ্ছে কমলপুর। সদর উপজেলার ভারত সীমান্তবর্তী ছোট্ট একটি গ্রাম। রঙে ও মানে টেকসই হওয়ায় এ গ্রামের বাটিকের রয়েছে বিশেষ সুনাম। এ ছাড়া যুগের সঙ্গে তাল মিলিয়ে ঐতিহ্যের এ বাটিক পোশাকে এসেছে নজরকাড়া সব নান্দনিক ডিজাইন। ক্রেতাদের কাছেও বাটিকের শাড়ি, থ্রি-পিস, শার্ট ও বেড শিটের ব্যাপক চাহিদা রয়েছে। বছরে প্রায় ৪০-৪৫ কোটি টাকার পোশাক যাচ্ছে দেশ-বিদেশে।
স্থানীয়রা জানান, কুমিল্লার বাটিক কাপড় জনপ্রিয় হয়ে ওঠে কয়েক যুগ আগ থেকে। জেলার সদর উপজেলার কমলপুর ও সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা গ্রামে বাটিক কাপড় তৈরি হচ্ছে স্বাধীনতার বহু আগ থেকে। দুটি গ্রামে ১৫টিরও বেশি বাটিক কারখানা রয়েছে। শাড়ি, থ্রি পিস, বিছানার চাদর, ওড়নাসহ হরেক রকম কাপড় তৈরি হয় গ্রামটিতে।
বাটিক কারিগর কামরুল হাসান বাসসকে বলেন, বাটিক কাপড়ের চাহিদা দিন দিন বাড়ছে। রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় এর বিপুল চাহিদা রয়েছে। তাই তারাও কাজে ব্যস্ত থাকছে। এতে মজুরীও ভালো মিলছে। দক্ষিণ উপজেলার গলিয়ারা গ্রামের বাটিক কাপড় ব্যবসায়ী মনোয়ার হোসেন বলেন, এখন দিনরাত চলছে কাপড় তৈরির কাজ। চাহিদা থাকায় উৎপাদনও বেশ ভালো। কারিগররাও লাভবান হচ্ছে। ভালো মজুরী পায় তারা। বাটিক ব্যাবসায়ী কুমিল্লার চন্দন দেব রায় জানান, বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠিত কুমিল্লার বাটিক যাচ্ছে সারা দেশে।
সিল্কের ওপর বাটিক প্রিন্টের শাড়ি যেমন আকর্ষণীয় তেমনই সালোয়ার-কামিজ-ওড়নায় বাটিকের অনবদ্য কাজ পোশাকে আনে দৃষ্টিনন্দন মাধুর্য। এ ছাড়া রয়েছে বাটিকের আরামদায়ক ফতুয়া বা শার্ট। নতুন নতুন নকশা আর স্বল্পমূল্যের জন্য কুমিল্লার বাটিক বরাবরই ক্রেতাদের পছন্দের তালিকায় স্থান করে নিয়েছে।
জানা যায়, লাল মিয়া নামের এক ব্যক্তির হাত ধরেই বাটিকের যাত্রা। ভারতের কলকাতা ও ত্রিপুরা রাজ্যে কাপড়ে মোম ও রঙ দিয়ে ব্লক তৈরির কাজ শেখেন তিনি। গ্রামে এসে তিনি তার ভাই মোহন মিয়াকে সঙ্গে নিয়ে বাটিক তৈরি শুরু করেন। মোহন মিয়া জানান, বর্তমানে শুধু কমলপুরেই রয়েছে শাড়ি, লুঙ্গি, থ্রি-পিস, শার্ট ও বেডশিট তৈরির ১৫ টির মতো কারখানা। তবে কমলপুরের বাটিক এখন কমলপুরেই সীমাবদ্ধ নেই। পাশের আনন্দপুর, গলিয়ারা, বিবির বাজার ও গোমতীর ওপারে ইটাল্লা গ্রামেও কারখানা গড়ে উঠেছে। এসব কারখানায় হাজারের বেশি শ্রমিকের কর্মসংস্থান হয়েছে।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন কুমিল্লার উপমহাব্যবস্থাপক মুনতাসীর মামুন বলেন, কুমিল্লার ঐতিহ্যবাহী এ পোশাক শিল্পের প্রসার ও বিপণনে আমরা প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা করি এবং সহজ ঋণের ব্যবস্থা করেছি।
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী









