ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ১৫:৪৬:০৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

কুমিল্লায় প্রতিবন্ধী তরুণীর লাশ উদ্ধার

আপডেট: ০৩:০৮ পিএম, ১২ আগস্ট ২০১৫ বুধবার

লাশ-উদ্ধার1 স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, কুমিল্লা : কুমিল্লার চান্দিনায় বাক প্রতিবন্ধী তরুণীর গলায় ওড়না পেঁচানো ও হাত-মুখ বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার উপজেলার নয়াকান্দি গ্রামের একটি জমি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত গুলশান আরা (২০) নয়াকান্দি গ্রামের শরীফুল ইসলামের মেয়ে। চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ নিজামী নিহতের পরিবারের বরাত দিয়ে উইমেননিউজকে জানান, মঙ্গলবার সন্ধ্যায় গুলশান আরা বাড়ি থেকে নিখোঁজ হয়। এরপর বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে তাকে পাওয়া যায়নি। সকালে তার বাড়ির পাশে একটি জমিতে গলায় ওড়না পেঁচানো ও হাত-মুখ বাঁধা অবস্থায় তার মৃতদেহ পাওয়া যায়। লাশ উদ্ধার করে দুপুর ২টার দিকে পুলিশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ধর্ষণের পর তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  ১২.০৮.২০১৫

এই বিভাগের জনপ্রিয়