ঢাকা, শুক্রবার ২৬, জুন ২০২৬ ২:১২:৫১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর প্রাণ গেল

কুমিল্লায় প্রাইভেটকার খাদে পড়ে নারীসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩৮ পিএম, ৭ জুলাই ২০২০ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন। নিহতরা হলেন- চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার নলগোড়া গ্রামের দুলা মিয়া বেপারিবাড়ির দাদা সিরাজ মিয়া, দাদি জাহানারা বেগম এবং নাতি আবু বকর সিদ্দিক (সীমান্ত)।

মঙ্গলবার (০৭ জুলাই) ভোর ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি পৌর সদরের বলদাখাল কাজিরকোনা এলাকায় এ ঘটনা ঘটে।

দাউদকান্দি মডেল থানার এসআই মনিরুল ইসলাম জানান, প্রাইভেটকারে ঢাকা থেকে চাঁদপুর যাচ্ছিলেন একই পরিবারের চারজন। ভোর ৫টার দিকে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই একই পরিবারের তিনজন নিহত হন। ভাগ্যক্রমে বেঁচে যান একজন।

খবর পেয়ে এলাকাবাসীর সহযোগিতায় প্রাইভেটকারটি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর চলক পলাতক রয়েছে। চালককে গ্রেফতারেিবিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে পুলিশ।

-জেডসি