ঢাকা, শুক্রবার ২৪, জুলাই ২০২৬ ২২:১৪:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি

কুমিল্লায় বাণিজ্যিকভাবে সূর্যমুখী চাষে সাফল্য

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:২৬ পিএম, ৯ মার্চ ২০২২ বুধবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

কুমিল্লা জেলায় চলতি মৌসুমে বাণিজ্যিক ভিত্তিতে সূর্যমুখী ফুলের চাষ করা হয়েছে। এবার জেলার তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নের মাছিমপুর গ্রামের কৃষক ওয়ালিদ প্রায় ৮০ শতাংশ জমিতে সূর্যমুখীর চাষ করেছেন। আবহাওয়া ও জমি চাষের অনুকূলে থাকায় ফলনও বাম্পার হয়েছে। কৃষক ওয়ালিদ সরকার বলেন, আমার ছেলের অনুপ্রেরণাতেই সূর্যমুখীর চাষ করেছি। ফলন ভালো হওয়ায় বেশ ভালো লাগছে। লাভবান হলে আগামীতে আরও বেশি জমিতে চাষ করবো।
সরেজমিনে ঘুরে দেখা যায়, মাঠজুড়ে হাসছে অসংখ্য সূর্যমুখী। এসব ফুল থেকে মধু আহরণে ব্যস্ত সময় পার করছে মৌমাছিরা। এক ফুল থেকে মধু সংগ্রহ করে উড়ে যাচ্ছে আরেকটিতে। 
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সালাহ উদ্দিন বলেন, আগে এ উপজেলার কৃষকরা সূর্যমুখীর চাষ না করলেও কৃষক ওয়ালিদ সরকারের দেখাদেখি অনেকেই আগ্রহী হবেন। আমরা তাদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা প্রদান করবো।