কুমিল্লায় বাস চাপায় ভাই-বোন নিহত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২৪ পিএম, ৮ নভেম্বর ২০২৪ শুক্রবার
সংগৃহীত ছবি
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বারে গতরাতে বাস চাপায় সিএনজিচালিত অটোরিকশা আরোহী সহোদর দুইভাই-বোন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে তাদের বাবাসহ তিন জন।
মৃতরা দেবীদ্বার থানার হোসেনপুর ইউনিয়নের ছগুরা এলাকার জাহাঙ্গীর আলমের পুত্র জুনায়েদ (১২) ও কন্যা ফাহিমা আক্তার (৯)।
দুই ভাই-বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে থানা পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার খায়রুল আলম। এ ঘটনায় আহত তাদের বাবা জাহাঙ্গীর আলমসহ ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, কুমিল্লা থেকে ছেড়ে আসা নিউ সুগন্ধা পরিবহনের একটি বাস দেবীদ্বারের হোসেনপুর ইউনিয়নের ছগুরা এলাকায় পৌঁছলে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে জুনায়েদ ও হাসপাতালে নেয়ার পথে ফাহিমার মৃত্যু হয়। মরদেহ ময়না তন্তের জন্য কুমিল্লায় পাঠানো হয়েছে।
দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো পুলিশের হেফাজতে নেয়া হয়েছে বলে তিনি জানান।
এ ঘটনায় উত্তেজিত জনতা কমপক্ষে ৫টি গাড়ি ভাঙ্গচুর করে। এসময় দুই ঘন্টার ও বেশি সময় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে রাত ১০টায় ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া







