কুয়া থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৯ এএম, ২১ অক্টোবর ২০২২ শুক্রবার
ফাইল ছবি
ঢাকার আশুলিয়ার জঙ্গলে একটি পরিত্যক্ত কুয়ার প্রায় ৩৫ ফুট গভীর থেকে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ। নিহত নারীর নাম পলি (৩২) বলে দাবি করছেন স্বজনরা।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে আশুলিয়ার সদরপুর গ্রামের জনমানবহীন এলাকার একটি বাউন্ডারির ভেতরের কুয়া থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের স্বজনরা জানান, পলি স্থানীয় পলমল গ্রুপের আর.কে-২ নামের একটি পোশাক কারখানায় অপারেটর পদে চাকরি করতেন। সে ঝালকাঠি জেলার পুঞ্জিপুতি পাড়া গ্রামের হাশেম মোল্লার মেয়ে। তার স্বামী অনেক বছর আগেই তাকে ছেড়ে গেছে।
নিহতের বোন রুনা আক্তার জানান, তার বোন পলি পলমল গ্রুপে চাকরি করতো। গত মঙ্গলবার (১১ অক্টোবর) ছুটির পর অফিস থেকে বের হয়ে যায় পলি। পরদিন থেকে সে আর অফিসে যায়নি। অফিসের সহকর্মীরা তার খোঁজ করতে থাকে। এমনকি কারখানার সুপারভাইজার আল-আমিন তার খোঁজে নিজের স্ত্রীকে আমাদের বাড়ি ঝালকাঠি পাঠায়। সেখানেও পলির খোঁজ মেলেনি।
পরে আজ (বৃহস্পতিবার) কারখানার শ্রমিকরা আমাদের জানায় ওই কুয়ার ভিতরে একটি লাশ আছে। সেই লাশ পলির কিনা তার খোঁজ নিতে বলে সহকর্মীরা।
তবে কুয়ায় লাশের খবর তারা কিভাবে জানে এটা তারা বলেনি। খবর পেয়ে পলির স্বজনরা পুলিশকে জানালে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের সহায়তায় ওই কুয়া থেকে লাশ উদ্ধার করে।
তবে গলিত হওয়ায় নারীর পরিচয় শনাক্ত না করা গেলেও পরিধেয় কাপড় দেখে পরিবার দাবি করেন এটিই পলির মরদেহ।
এ ব্যাপারে আশুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হাচিব শিকদার বলেন, আমরা লাশ উদ্ধার করেছি। লাশের পরিবার দাবি করলেও যেহেতু মুখমন্ডল বোঝা যাচ্ছেনা তাই তার পরিচয় নিশ্চিত হওয়ার জন্য আমরা অধিকতর তদন্ত করব।
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু








