ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ১:২৫:২৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী

কুয়াশায় ফেরি বন্ধ, অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫০ এএম, ২ জানুয়ারি ২০২৩ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি পারাপার বন্ধ থাকায় অ্যাম্বুলেন্সে নজরুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার সকালের দিকে পাটুরিয়ার ৪ নম্বর ঘাটে তার মৃত্যু হয়।

নিহত নজরুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার মৃত নবী মণ্ডলের ছেলে। ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসা শেষে মেহেরপুরে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল তাকে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘনকুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে শনিবার রাত আড়াইটায় পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি পারাপার বন্ধ করে দেওয়া হয়। রাত সাড়ে ৩টার দিকে নজরুল ইসলামকে বহনকারী অ্যাম্বুলেন্সটি পাটুরিয়ার ৩ নম্বর ফেরি ঘাটে পৌঁছায়।

তিনি আরও জানান, নজরুল ইসলাম ঢাকার বক্ষব্যাধি হাসপাতাল ভর্তি ছিলেন। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা আশা না দেখে তাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন। বাড়িতে পৌঁছানোর আগেই ঘাটে অ্যাম্বুলেন্সের ভেতরে তার মৃত্যু হয়। কুয়াশা প্রাকৃতিক দুর্যোগ, এ বিষয়ে তো কারো হাত নেই।