ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ১০:০৩:০৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

কুয়াশার কারণে বন্ধ ফেরি চলাচল, দেড় ঘণ্টা পর স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০১ পিএম, ২৭ অক্টোবর ২০২৪ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দেড় ঘণ্টা বন্ধ থাকার পর সকাল ৭টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার (২৭ অক্টোবর) ভোর সাড়ে ৫টা থেকে দেড় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল।

ঘাট কর্তৃপক্ষ জানায়, ভোর রাত সাড়ে ৪টার পর থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে কুয়াশা পড়তে শুরু করে। সকাল সাড়ে ৫টার পরে কুয়াশা ঘন হলে ফেরি চলাচলের চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না।

এ সময় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। দেড় ঘণ্টা পর সকাল ৭টার দিকে কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। এতে উভয় ঘাটে আটকা পড়া যানবাহনের চালক, শ্রমিক ও যাত্রীদের মনে স্বস্তি ফিরে আসে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহা ব্যবস্থাপক মো. সালাউদ্দিন বলেন, ঘনকুয়াশায় রোববার ভোর সাড়ে ৫ টা থেকে ৭টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকার পর পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এই নৌরুটে ছোট বড় মিলে মোট ১০টি ফেরি চলাচল করছে।