কুষ্টিয়ায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত রোগী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২১ পিএম, ৩০ মে ২০২০ শনিবার
ছবি: সংগৃহীত
কুষ্টিয়ায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। যেখানে গত এক মাসের বেশি সময়ে জেলায় কোভিড-১৯ রোগী সনাক্ত হয় মাত্র ২৩ জন, সেখানে তিন দিনের ব্যবধানে রোগী বেড়ে দাঁড়িয়েছে ৫৭ জনে।
গত তিন দিনে রোগী সনাক্ত হয়েছে ২২ জন। শুক্রবার জেলায় এক দিনে ১০ জন রোগী সনাক্ত হয়েছে। যা এ যাবৎকালের মধ্যে একদিনে সব থেকে বেশি। এরমধ্যে একজন পুলিশ সদস্য রয়েছেন। পুলিশ সদস্যের করোনা সনাক্ত হওয়ায় মিরপুর উপজেলার কাকিলাদহ পুলিশ ক্যাম্প লকডাউন করে দেওয়া হয়েছে। সব সদস্যকে ক্যাম্পেই থাকতে বলা হয়েছে। আক্রান্ত পুলিশ সদস্য মিরপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আইশোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছে।
রোগী বাড়লেও জেলায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানছেন না বেশির ভাগ মানুষ। হাটবাজারগুলোতেও মানুষের উপচে পড়া ভিড়। প্রশাসনকেও আগের মতো আর শক্ত অবস্থানে দেখা যাচ্ছে না। এই অবস্থায় যানবাহন চলাচল শুরু হলে পরিস্থিতি খারাপ হবে বলে মনে করছেন অনেকে।
জেলা সিভিল সার্জন অফিসের ফেসবুক পেজে কোভিড-১৯ নিয়ে সর্বশেষ তথ্য বিশ্লেষণে দেখা যায়, শুক্রবার জেলায় ৮৪ জনের নমুনা পরীক্ষায় রোগী সনাক্ত হয়েছে ১০ জন। এরমধ্যে কুমারখালী উপজেলায় ২ জন, খোকসায় ৩ জন, দৌলতপুরে ৪ জন ও মিরপুরে ১ জন। আক্রান্তদের ৮ জন পুরুষ ও ২ জন নারী।
আগের দিন বৃহস্পতিবার জেলায় ৮ জন করোনা রোগী সনাক্ত হয়। বুধবার সনাক্ত হয় ৪ জন। সব মিলিয়ে ৫৭ জন কোভিড-১৯ রোগী সনাক্ত হয়েছে শুক্রবার পর্যন্ত।
এ পর্যন্ত দৌলতপুর উপজেলায় রোগীর সংখ্যা সব থেকে বেশি। সেখানে সবার্ধিক ১৯ জন রোগী সনাক্ত হয়েছে। যাদের বেশির ভাগই ঢাকাফেরত।
এছাড়া ভেড়ামারা উপজেলায় ৬ জন, মিরপুরে ১০ জন, সদর উপজেলায় ৭ জন, কুমারখালীতে ১১ জন ও খোকসায় ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিকে শুক্রবার পর্যন্ত জেলায় ২৬ জন রোগী সুস্থ হয়েছেন।
কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বলেন, হোম আইসোলেশনে ৩৩ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। যারা হাসপাতালে ছিলেন তারা সুস্থ হয়ে আগেই বাড়ি ফিরেছেন। নতুন করে একদিনে ১০ জন সনাক্ত হয়েছে। যারা হোম আইশোলেশনে আছেন তাদের বেশির ভাগই সুস্থ আছেন। নিয়মিত তাদের খোঁজ খবর রেখে পরামর্শ দেওয়া হয়েছে।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, একজন পুলিশ সদস্যের পজেটিভ ধরা পরায় মিরপুর উপজেলার কাকিলাদাহ পুলিশ ক্যাম্প লকডাউন করে দেওয়া হয়েছে। সেখানে ১০ থেকে ১১ জন সদস্য রয়েছেন। তারা আপাতত ক্যাম্পেই অবস্থান করবেন। আর আক্রান্ত সদস্য হাসপাতালে ভর্তি আছেন।
-জেডসি
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল
- কাঁচকলার ঘন্ট রান্নার নিয়ম জেনে নিন
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- দেশের ১৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা
- পাকিস্তানে মাহরাং বেলুচের যাবজ্জীবন, রায় নিয়ে ক্ষোভ
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ফিলিস্তিনি শিশু নিহত
- মেসির জন্মদিন আজ, কোটি ভক্তের শুভেচ্ছা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: রোনালদোর ফেরার বার্তা
- ডব্লিউইএফ সেশনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ডেঙ্গুতে ২ জনের প্রাণ গেল, হাসপাতালে ১৫৭ জন
- ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- রোনালদোকে এড়ানো যায়, অস্বীকার করা যায় না
- ২৮ জুন ফের শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল


