ঢাকা, মঙ্গলবার ২৭, অক্টোবর ২০২৬ ১৬:৩৮:১৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭ চট্টগ্রামে বাস-লরির সংঘর্ষে নারীসহ নিহত ৫ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

কুষ্টিয়ায় মাকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৩:২০ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৮ মঙ্গলবার

কুষ্টিয়ার দৌলতপুরে নিজ মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক মাদকাসক্ত ছেলে বিরুদ্ধে। নিহতের নাম বানুয়ারা খাতুন । পুলিশ ঘাতক ছেলে জুয়েলকে  আটক করেছে।


 
আজ রোববার উপজেলার খলিসাকুণ্ডি ইউনিয়নের আংদিয়া কাচারীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বানুয়ারা খাতুন ঐ গ্রামের আজিজুল ইসলামের স্ত্রী এবং তিন সন্তানের জননী।


 
জানা গেছে, নেশার টাকার জন্য জুয়েল নিয়মিত অশান্তির সৃষ্টি করে।রোববার বেলা ১২টার দিকে নেশার টাকা দিতে না চাওয়ায় জুয়েল তার মাকে হাসুয়া দিকে কোপ দিয়ে জখম করে। হাত দুটো কেটে দেয়ে। কোদাল দিয়ে মাথায় ও মুখে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।


 
দৌলতপুর থানার ওসি শাহদারা খান জানান, লাশ উদ্ধার করে কুষ্টিয়া মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, জুয়েল তাকে কুপিয়ে হত্যা করেছে।