কুষ্টিয়ায় স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২১ পিএম, ৭ মার্চ ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
কুষ্টিয়ায় স্ত্রীকে হত্যা ও প্রতিবেশি নারীকে ধর্ষণ চেষ্টার দায়ে বিজয় (২৮) নামের এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৬০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালাত। অনাদায়ে আরো ৭ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। রায় দেয়ার সময় আসামি বিজয় আদালতে উপস্থিত ছিলেন।
পৃথক দুটি মামলায় বৃহস্পতিবার বেলা ১১টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বরে স্ত্রী ববিতা খাতুনকে (২০) গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগে নিহতের পিতা বাদি কালু মালিথার দায়েরকৃত নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলা যার সেসন নং ২৬৯/২০১৫, এবং ২০১৩ সালের ২৪ জুন একটি ধর্ষণ চেষ্টা অভিযোগে ঘটনার পরদিন ২৫ জুনে ভিকটিমের মা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলা যার জিআর নং ১৬৬/১৩। মামলা দুটির আসামি একই ব্যক্তি বিজয়ের বিরুদ্ধে স্ত্রী ববিতা হত্যার দায়ে ৩০২ এবং ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৪) ধারা দ:বি:তে অভিযোগ এনে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন ভেড়ামারা থানা পুলিশ, যথাক্রমে ২৪/০৭/২০১৩ এবং ৩০/১২/২০১৪ তারিখে।
এই মামলায় রাষ্ট্রপক্ষের কৌশুলী বিজ্ঞ পিপি আকরাম হোসেন দুলাল জানান, বিজ্ঞ আদালত আসামির বিরুদ্ধে আনীত অভিযোগে চার্জ গঠন পূর্বক সাক্ষ্য শুনানি শুরু এবং দীর্ঘ স্বাক্ষ্য শুনানি শেষে আসামি বিজয়ের বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ প্রমানিত হওয়ায় দ:বি: ৩০২ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন দ:বি: ৯(৪) ধারায় অভিযোগ প্রমানিত হওয়ায় ৭ বছর সশ্রম কারাদণ্ডসহ ১০ হাজার টাকা জরিমানা ধার্য করেছেন বিজ্ঞ আদালত। বিজ্ঞ আদালতের এই রায় একই সাথে চলতে থাকবে এবং ২০১৪ সালের অক্টোবর থেকে শুরু করে অদ্যবদি আসামির হাজতবাস কর্তন হবে মোট কারাদণ্ড থেকে।
-জেডসি
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস


