কুষ্টিয়ায় ১৯টি রেড জোন ওয়ার্ডে লকডাউন শুরু
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৩ পিএম, ২৩ জুন ২০২০ মঙ্গলবার
কুষ্টিয়ায় ১৯টি রেড জোন ওয়ার্ডে লকডাউন শুরু
করোনা আক্রান্ত ও সংক্রমণ রোধে কুষ্টিয়া পৌরসভার পুর্বের ৮টি ওয়ার্ডের সাথে ৪ এবং ১৫ নং ওয়ার্ডসহ ১০টি ওয়ার্ড এবং ভেড়ামারা পৌরসভার ৭টি ওয়ার্ডের সাথে আরও ২টি ওয়ার্ডসহ ৯টি ওয়ার্ড এবং বাহিরচর ও চাঁদগ্রাম ইউনিয়নকে রেড জোন ঘোষণা করা হয়েছে। সেই সাথে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নে আক্রান্ত রোগী সুস্থ হওয়ায় সেটি রেড জোনের পরিবর্তে ইয়োলো জোন হিসেবে ঘোষণা করা হয়েছে।
সোমবার রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কুষ্টিয়া জেলা প্রশাসনকে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ্য করা হয়েছে, সংক্রামক রোগ
(প্রতিরোধ, নিয়ন্ত্রণ, নির্মুল) আইন-২০১৮’র সংশ্লিষ্ট ধারার ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ কর্তৃক কোভিড-১৯ রোগের সংক্রমণ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণে রোগের চলমান ঝুঁকি বিবেচনার জন্য জীবনযাত্রা কঠোরভাবে নিয়ন্ত্রণের লক্ষ্যে উল্লেখিত এলাকাকে শর্তসাপেক্ষে সাধারণ ছুটি ঘোষণা করা হলো।
উল্লেখিত এলাকাগুলো হলো কুষ্টিয়া পৌরসভার ১,৩,৪,৫,৬,৭.৮,১৫,১৮ ও ২০ নং ওয়ার্ড এবং ভেড়ামারা পৌরসভার ৯টি ওয়ার্ডসহ বাহিরচর ও চাঁদগ্রাম ইউনিয়নকে রেড জোন ঘোষণা করা হয়েছে। এ সব এলাকায় মূল প্রবেশ পথে লাল পতাকা চিহ্নসহ লকডাউন করা হয়েছে।
উল্লেখিত এলাকায় কোভিড আক্রান্ত রোগী ও তার আশপাশ এলাকায় বসবাসকারী প্রতিবেশী ঘরের বাইরে অসাতে পারবে না। তবে হাইওয়ে সড়ক, জনগুরুত্বপুর্ণ প্রতিষ্ঠান, ওষুধ, সংবাদ পত্র, সাংবাদিক, স্বাস্থ্যকর্মি, আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা এর আওতামুক্ত থাকবে।
কুষ্টিয়া জেলা প্রশাসনের এনডিসি আবু রাসেল জানান, রাত ৯টার পরে এ প্রজ্ঞাপন আমাদের হাতে এসেছে। জেলা প্রশাসক মো. আসলাম হোসেনের নির্দেশে জেলা প্রশাসনের ফেসবুকসহ সংশ্লিষ্ট ওয়েব পোর্টালে এ প্রজ্ঞাপন দেয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১৮ জুন জেলা স্বাস্থ্য বিভাগ করোনা আক্রান্ত রোগী ও জনসংখ্যার বিবেচনায় কুষ্টিয়া পৌরসভার ৮টি ওয়ার্ড, একটি ইউনিয়ন এবং ভেড়ামারা উপজেলা পৌরসভার ৭টি ওয়ার্ড ও দুটি ইউনিয়নকে রেড জোন ঘোষণা করে এলাকায় লকডাউনের সিন্ধান্ত নেয়।
- নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে কাল মঙ্গলবার সকালে
- ওমানকে উড়িয়ে দিয়ে জিম্বাবুয়ের শুভসূচনা
- নাইমা হায়দারসহ পদত্যাগ করেছেন হাইকোর্টের ২ বিচারপতি
- টানা দ্বিতীয় জয়ের প্রত্যাশায় নিউজিল্যান্ড
- জর্ডানের রানীকে স্বাগত জানালেন তুরস্কের ফার্স্ট লেডি
- চিত্রনায়িকা পরীমণিকে হত্যার হুমকি
- নির্বাচনের দিন মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত
- অক্ষয়কে নানাভাবে প্রেমের প্রস্তাব দেয়ার চেষ্টা করেছি: কঙ্গনা
- সারা দেশে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা
- আগামী ১০ বছরে চাঁদে শহর গড়ার স্বপ্ন ইলন মাস্কের
- আজ সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- নাটোরে বসতবাড়িতে আগুন লেগে মা-মেয়ের মৃত্যু
- মধুচন্দ্রিমার নামে স্বামীকে ফাঁদে ফেলে খুন করাল নববধূ
- জাপানের নির্বাচনে তাকাইচির দলের নিরঙ্কুশ জয়
- ঢাকাসহ আশপাশের আবহাওয়া আজ পরিষ্কার থাকবে
- সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত
- নারীদের জন্য প্রকৃত সুযোগ সৃষ্টি করতে হবে: জাইমা রহমান
- আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট
- পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আজও কোণঠাসা নারী
- আদালতে নির্যাতনের বর্ণনা দিল শিশুগৃহকর্মী মোহনা
- নাটোরে বসতবাড়িতে আগুন লেগে মা-মেয়ের মৃত্যু
- ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ
- জরিপে ৬০ শতাংশ ভোটারের পছন্দ তারেক রহমান
- জাপানের নির্বাচনে তাকাইচির দলের নিরঙ্কুশ জয়
- আমি হুমকিতে টলার মানুষ না: রুমিন ফারহানা
- ভোটের দিন প্রার্থী ও এজেন্টের যানবাহন ব্যবহারে নির্দেশ
- উত্তাল হয়ে উঠেছে সূর্য, ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়
- জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন
- বিপ্লবী কল্পনা দত্তের প্রয়াণ দিবস আজ
- নির্বাচনের দিন মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত








