ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১:৪০:০৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯ এলপি গ্যাসের দাম কমল নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’ জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু

কুড়িগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০১:২৩ এএম, ৮ আগস্ট ২০১৮ বুধবার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে আজ সোমবার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে। সে ওই গ্রামের গোলাম মওলার ছেলে ৩ বছর বয়সী মুসা মিয়া।

 


এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সকালে মুসা বাড়ির উঠানে খেলছিল। হঠাৎ করে শিশুটি সবার অজান্তে ডোবায় পানিতে পড়ে যায়। শিশুটিকে দেখতে না পেয়ে চিৎকার শুরু করলে লোকজন জড়ো হয়। পরে বাড়ির পাশের ডোবায় খোঁজাখুজি করে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে। 


 
কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলজার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।