কুড়িগ্রামে বাড়ছে শীতের তীব্রতা
কুড়িগ্রাম প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২০ এএম, ২২ ডিসেম্বর ২০২৫ সোমবার
ছবি: সংগৃহীত
দিন যতই গড়াচ্ছে, ততই বাড়ছে কুড়িগ্রামে শীতের তীব্রতা। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর ও নিম্নআয়ের মানুষ। দিনের বেলায় তাপমাত্রা কিছুটা সহনীয় থাকলেও সন্ধ্যা নামতেই তীব্র শীত ও হিমেল বাতাস শুরু হয়। এর সঙ্গে ঘন কুয়াশা পড়ায় সড়ক ও নৌপথে চলাচল ব্যাহত হচ্ছে। অনেক যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।
সোমবার (২২ ডিসেম্বর) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
ভোর থেকে কুয়াশার কারণে সড়ক ও নৌপথে চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটে। শীতের প্রভাবে সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন দিনমজুর, খেটে খাওয়া মানুষ ও নিম্নআয়ের পরিবারগুলো। প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে অনেকেই কাজে যেতে পারছেন না।
জেলার বিভিন্ন এলাকায় দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্রের চাহিদা বেড়েছে। তবে পর্যাপ্ত সহায়তা এখনো অনেক জায়গায় পৌঁছায়নি বলে অভিযোগ স্থানীয়দের।
কুড়িগ্রাম সদর উপজেলার সিএমবি ঘাট এলাকার ৮০ বছর বয়সী মমেনা বেগম বলেন, সকালে ঘন কুয়াশায় হাত-পা অবশ হয়ে আসে। আগের চেয়ে ঠান্ডা অনেক বেশি। আমাদের কেউ এখনো একটা কম্বল দেয় নাই। যারা আগে কম্বল পায়, তারাই বারবার পায়।
একই এলাকার ৭৫ বছর বয়সী সাহেদা বেগম বলেন, অসুস্থ স্বামীকে নিয়ে খুব কষ্টে আছি। ওষুধ কিনব নাকি কম্বল কিনব কিছুই বুঝি না। বয়স্ক ভাতার টাকায় সংসার চলে না। ছেলে নিজের সংসার নিয়ে ব্যস্ত। মানুষের সাহায্যে কোনোমতে দিন চলে।
এ বিষয়ে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল মতিন বলেন, জেলায় শীত নিবারণের জন্য ৫৪ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। এরই মধ্যে ৯ উপজেলায় বরাদ্দ ভাগ করে দেওয়া হয়েছে। কম্বল বিতরণের কাজ পর্যায়ক্রমে চলমান রয়েছে।
রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র বলেন, সোমবার সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েক দিন শীত ও কুয়াশার প্রবণতা অব্যাহত থাকতে পারে। পাশাপাশি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার







