কুড়িগ্রামে ভাঙা ব্রিজে ভোগান্তি ১০ গ্রামের মানুষের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১২ পিএম, ৭ মার্চ ২০২৫ শুক্রবার
সংগৃহীত ছবি
কুড়িগ্রামের উলিপুরে বন্যার তোড়ে ভেঙে যাওয়া ব্রিজ দেড় বছরেও সংস্কারের উদ্যোগ নেয়নি এলজিইডি। ফলে ভোগান্তিতে পড়েছেন দুই ইউনিয়নের ২০ হাজার মানুষ। যদিও স্থানীয়দের সহায়তায় ভাঙা ব্রিজের পাশ দিয়ে নির্মাণ করা হয়েছে বাঁশের সাঁকো। নড়বড়ে ওই সাঁকোর ওপর দিয়ে প্রতিদিন কোমলমতি শিক্ষার্থী, পথচারী ও যানবাহন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। ফলে প্রতিদিন ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। দীর্ঘদিন ব্রিজ নির্মাণ না হওয়ায় এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের তেঁতুলতলা বাজারের সন্নিকটে কামাল খামার ডারারপাড় মোড়ে দেড় বছর আগে জরাজীর্ণ ব্রিজটি বন্যার পানির তোড়ে ভেঙে যায়। পর স্থানীয়দের উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ করা হয়। নড়বড়ে ওই বাঁশের সাঁকোর ওপর দিয়ে প্রতিদিন দুর্গাপুর ইউনিয়নের ডারারপাড় এলাকার কামাল খামার, ইসলামপুর, আমবাড়ি, তালেরতল এবং ধরণীবাড়ি ইউনিয়নের জান জায়গীর, মাঝবিল ও বাকারা মধুপুর গ্রামের কয়েকশ যানবাহনসহ হাজারো পথচারী যাতায়াত করে। জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করায় প্রতিদিন ঘটছে ছোটখাটো নানা দুর্ঘটনা।
স্থানীয়রা জানান, প্রায় ৫০ বছর আগে ইসলামপুর গ্রাম থেকে তেঁতুলতলা বাজার সড়কে চতলা বামনি নদীর সংযোগ মুখে প্রায় ১২ ফুট দৈর্ঘ্যরে ব্রিজটি নির্মাণ করা হয়। ২০২৩ সালের বন্যায় ব্রিজের তলদেশের মাটি সরে গিয়ে সেটি ভেঙে পড়ে। পরে স্থানীয়দের সহযোগিতায় বাঁশের সাঁকো নির্মাণ করে যাতায়াতের ব্যবস্থা করা হয়। বর্তমানে নড়বড়ে ওই বাঁশের সাঁকোর ওপর দিয়ে ধরণীবাড়ি ও দুর্গাপুর ইউনিয়নের আশপাশের প্রায় ১০ গ্রামের মানুষ উপজেলা শহরে আসা-যাওয়া করে। এছাড়া ব্যাটারিচালিত অটোরিকশা মিশুক গাড়ি, ভ্যান, সাইকেল, মোটরসাইকেল চলাচল করে।
পথচারী আকবর আলী, রফিকুল ইসলাম, মকবুল হোসেন, আব্দুল বারী, আব্দুল ওহাব জানান, এ রাস্তাটি গ্রামের হলেও প্রতিদিন বিভিন্ন ধরনের গাড়ি যাতায়াত করে। আর প্রতিদিন ছোটখাটো দুর্ঘটনা ঘটে চলছে। যানবাহন চলতে অসুবিধা হচ্ছে। বৃষ্টির সময় আরও বেশি অসুবিধা হয়।
কামাল খামার তেঁতুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী আয়েশা খাতুন ও শামীম মিয়া জানায়, ব্রিজ না থাকায় বাঁশের সাঁকোর ওপর দিয়ে স্কুল যেতে আমাদের খুব ভয় লাগে। তবুও কষ্ট করে স্কুলে যেতে হয়।
কামাল খামার তেতুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন বলেন, ভাঙা ব্রিজটি দিয়ে ঝুঁকি নিয়ে কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসতে হয়।
দুর্গাপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম সাঈদ বলেন, ভাঙা ব্রিজটির বিষয়ে উপজেলা প্রকৌশলীকে অবগত করছি। ব্রিজটি অতিদ্রুত নির্মাণ করা উচিত।
উলিপুর উপজেলা প্রকৌশলী প্রদীপ কুমার বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত আছেন। অনুমোদন পেলে সেখানে নতুন ব্রিজ নির্মাণ করা হবে।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য









