কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা, দেশজুড়ে চলছে মাঝারি শৈত্যপ্রবাহ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৮ পিএম, ১৯ ডিসেম্বর ২০২০ শনিবার
ছবি: সংগৃহীত
সারা দেশে জেঁকে বসেছে শীত। শৈত্যপ্রবাহের দাপটে কমা অব্যাহত আছে তাপমাত্রার পারদ। তীব্র শীতে কাঁপছে উত্তরের জনপদের মানুষ। শীতে জবুথবু হয়ে পড়েছে ওই অঞ্চলের মানুষ। প্রতিদিনই কমছে উত্তরের তাপ। এরই মধ্যে শনিবার কুড়িগ্রামের রাজারহাটে দেশের সর্বনিম্ন ৬.৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
এরই মধ্যে দেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে চলেছে, যা এই মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ। বিশেষ করে রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে বইতে শুরু করেছে শৈত্যপ্রবাহ, যা আগামী চার থেকে পাঁচ দিন স্থায়ী হতে পারে।
শনিবার আবহাওয়া অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা যায়। আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দেশের উত্তরের জেলা কুড়িগ্রামের রাজারহাটে ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
বজলুর রশিদ আরও বলেন, চলতি শীত মৌসুমের প্রথম মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। বিশেষ করে রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে বইতে শুরু করেছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ।
এছাড়া টাঙ্গাইল, কুষ্টিয়া, যশোর, ফরিদপুর ও শ্রীমঙ্গলের উপর দিয়েও মৃদু শৈত্যপ্রবাহ বইছে, যা আগামী চার থেকে পাঁচ দিন স্থায়ী হতে পারে। ২৪ ঘণ্টার আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে কোথাও কোথাও ঘন কুয়াশাও থাকতে পারে।
-জেডসি
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার











