ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ৪:৩১:৫৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

কুয়াকাটায় এক ইলিশ ৬ হাজার টাকায় বিক্রি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৬ পিএম, ২৫ আগস্ট ২০২৫ সোমবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

কুয়াকাটায় মাসুম মিয়া নামের এক জেলের জালে ধরা পড়েছে ১ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি ইলিশ। এ মাছটি বিক্রি হয়েছে ৬ হাজার ৮০ টাকায়।

আজ সোমবার সন্ধ্যায় কুয়াকাটা মেয়র বাজারে রব্বানী ফিসে নিয়ে এলে নিলাম ডাকে মাছটির দাম ৬ হাজার ৮০ টাকায় কিনে নেয় সততা ফিস।

রব্বানী ফিসের ব্যবস্থাপনা পরিচালক রুবেল হোসেন জানান, লেম্বুর বন এলাকার জেলে মাসুম আজ বিকালে জাল তুলতে গেলে এই মাছটি তার জালে ধরা পড়ে। মেয়র বাজার নিয়ে আসার পরে ইলিশটি নিলামে ৬ হাজার ৮০ টাকায় বিক্রি হয়।

সততা ফিসের ব্যবস্থাপনা পরিচালক সোহাগ আলী বলেন, এতবড় মাছ এই বাজারে এখন খুব কম দেখা মেলে। তাই আমি মাছটি নিলামের মাধ্যমে কিনে ঢাকায় বিক্রির জন্য প্রস্তুত রেখেছি। এ রকম মাছের দেখা মেলায় জেলে এবং মৎস্য ব্যবসায়ীরা অনেক খুশি।