কুয়েতের আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক বার্তা
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৩ এএম, ১৮ ডিসেম্বর ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ-র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে কুয়েতে তাঁর সমকক্ষ শেখ আহমদ নওয়াফ আল-আহমাদ আল-সাবাহ-র কাছে এক শোক বার্তা পাঠিয়েছেন।
শোক বার্তায় তিনি লিখেছেন, রাজপরিবারের শোকসন্তপ্ত সদস্যদের এই অপূরণীয় ক্ষতির জন্য বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণ ও সরকার আমার সঙ্গে কুয়েতের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে ও আন্তরিক দুঃখ প্রকাশ করছে। আমি আল্লাহ (সুবহানাহু ওয়া তাআলা)-র কাছে তাকে (আমিরকে) জান্নাতের সর্বোত্তম স্থান প্রদানের জন্য দোয়া করছি।
রোববার (১৭ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
শেখ হাসিনা বলেন, শেখ নওয়াফ ছিলেন আমাদের সময়ের বৈশ্বিক মর্যাদার একজন নিষ্ঠাবান, গতিশীল ও দূরদর্শী নেতা।
প্রধানমন্ত্রী বলেন, তিনি (আমির) অবশ্যই বিশ্বের জন্য উৎসর্গ, ত্যাগ ও কৃতিত্বের দৃষ্টান্ত রেখে গেছেন। আরব ও মুসলিম উম্মাহর এই মহান নেতা বাংলাদেশের একজন বিশ্বস্ত ও উদার বন্ধু ছিলেন।
তিনি বলেন, কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের কল্যাণে মহামান্যের অপরিসীম অবদানের কথা আমি গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ-কুয়েত দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিতে তার উৎসাহ ও আন্তরিক প্রচেষ্টার কথাও আমি স্মরণ করছি।
তিনি বিশ্বাস করেন, প্রয়াত আমির মধ্যপ্রাচ্য এবং এর বাইরেও তার দীর্ঘ মানবিক প্রচেষ্টা ও নেতৃত্বের জন্য স্মরণীয় হয়ে থাকবেন।
প্রধানমন্ত্রী কুয়েতের প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, মঙ্গল ও সুখ এবং কুয়েতের ভ্রাতৃপ্রতিম জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। শেখ হাসিনা বাংলাদেশ ও কুয়েতের দুই ভ্রাতৃপ্রতিম জনগণের পারস্পরিক স্বার্থে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে শেখ আহমদ নওয়াফ আল-আহমাদ আল-সাবাহ এর সঙ্গে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করেন।
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে











