কৃত্রিম সংকটে ফের বাড়ছে ভোজ্যতেলে দাম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৯ এএম, ১০ এপ্রিল ২০২২ রবিবার
ফাইল ছবি
সরকারের কড়া নজরদারিতে ভোজ্যতেলের মূল্য কিছুটা নিয়ন্ত্রণ করা গেলেও রোজা শুরু হতেই ফের বাড়তে শুরু করেছে দাম। দোকানিরা বলছেন, মূল্য আরও বৃদ্ধি পেতে পারে। বাজারে তেলের সরবরাহ কম। ডিলাররাও দিতে গড়িমসি করছে। আবার দামও নিচ্ছে বেশি।
রমজান মাস শুরুর পর থেকে গত এক সপ্তাহে সয়াবিন তেলের দাম প্রতি লিটারে বেড়েছে ৫ টাকা। খোলা সয়াবিন তেল বেড়েছে কেজিতে ৮ থেকে ১০ টাকা।
ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে রাখতে ভ্যাট কমিয়ে নতুন দর নির্ধারণ করেছে সরকার। তারপরও বাজারে বেশি দামে তেল বিক্রি করছে ব্যবসায়ীরা।
খুচরা বাজারে রোজার দু-এক দিন আগে বোতলজাত সয়াবিন তেল বিক্রি হয়েছে ১৬৫ টাকা দরে। মাঝে ১৬০ টাকায় নেমেছিল। গত দু-তিন দিন ধরে আবার দাম বেড়েছে। এখন আবার ১৬৫ থেকে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে। দুই লিটার সয়াবিন তেল ৩২৮ টাকা ছিল, এখন ৩৩০ টাকা। আর পাঁচ লিটার ছিল ৭৭০ টাকায়। এখন আবার ৭৮০ টাকায় বিক্রি করতে হচ্ছে। খোলা সয়াবিনের দামও কেজিতে ৮ থেকে ১০ টাকা বেড়েছে।
হঠাৎ মূল্যবৃদ্ধি প্রসঙ্গে এক মুদি ব্যবসায়ী জানান, এটা তো কোম্পানির লোক বলতে পারবে। আমরা তাদের জিজ্ঞাসা করলে বলে, দাম আরও বাড়তে পারে, মাল সাপ্লাই কম। আমরা ১০টা বোতল অর্ডার দিলে ৫টা দিচ্ছে। বলে দুই একদিন পর দিচ্ছি। নানা কারণ দেখিয়ে তেল দিতে গড়িমসি করছে তারা।
শুল্ক কমানোর পর গত ২০ মার্চ বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করে লিটারে ৮ টাকা কমিয়ে নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।
ওই ঘোষণা অনুযায়ী, প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৩৬ টাকা এবং বোতলজাত সয়াবিন তেল ১৬০ টাকা নির্ধারণ করা হয়। এ ছাড়া পাঁচ লিটারের এক বোতল তেল ৭৬০ টাকা নির্ধারণ করা হয় দোকানে যা তখন ৭৯৫ টাকায় বিক্রি হচ্ছিল।
মূল্যবৃদ্ধি প্রসঙ্গে জানতে চাইলে অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, আমরা জানতে পেরেছি, মিলে দাম স্বাভাবিক থাকলেও পাইকারি পর্যায়ে দাম বাড়ানো হচ্ছে। আমরা তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়েছি। পাঁচ পাইকারি ব্যবসায়ীকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস






