কৃষকদের উসকানি দিয়ে ধানে আগুন: খাদ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১০ পিএম, ১৫ মে ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
সরকারকে বিপর্যস্ত ও বিব্রত করতে একটি অশুভ চক্র কৃষকদের উসকানি দিয়ে ধানের জমিতে আগুন দিয়েছে। চক্রটি গণমাধ্যমকর্মীদের সেখানে বিশেষ উদ্দেশে নিয়ে গিয়ে তা ফলাও করে প্রচার করেছে। বললেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
আজ বুধবার (১৫ মে) সকালে ‘অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান-২০১৯’র উদ্বোধন উপলক্ষে সিরাজগঞ্জ জেলা সদরের এলএসডি খাদ্য গুদামে জেলা খাদ্য নিয়ন্ত্রণ দপ্তরের আয়োজিত এক অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু যেমন কৃষকদের নিয়ে ভাবতেন, তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারও কৃষকবান্ধব। তাই এসব অশুভ চক্রান্ত ও পাঁয়তারা কোনোদিনই সফল হবে না।
খাদ্যমন্ত্রী বলেন, প্রান্তিক ও প্রকৃত কৃষক ছাড়া কোনও মিলার বা ঠিকাদারের কাছ থেকে এক ছটাকও ধান-চাল সংগ্রহ করা হবে না। সরকারি দলের লোকজনের পক্ষ থেকে কোনও ধরনের ঝামেলা নয় বরং কৃষকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিশ্চিত করতে তারা প্রতিনিয়ত পাহারা দেবেন, এটিই আমি আশা করবো।
প্রান্তিক ও প্রকৃত কৃষক বা চাষি ছাড়া কোনও চক্রের কাছ থেকে স্থানীয় খাদ্যবিভাগ বা কোনও চক্র ধান ও চাল কেনা বা সংগ্রহ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি জেলা ও উপজেলা প্রশাসনসহ পুলিশ বাহিনীর প্রতি কড়া নির্দেশনা দেন।
এছাড়া তিনি জানান, চলতি বছর জেলায় ৫ হাজার ৮শ’ ৮৩ মেট্রিকটন ধান, ২২ হাজার ১শ’ মেট্রিকটন বোরো চাল, আতব চাউল ৫ হাজার ৮শ’ ২২ মেট্রিকটন এবং ২২শ’ ৫১ মেট্রিকটন গম সংগ্রহ করা হবে। সরকারিভাবে ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৬ টাকা কেজি, চাল ৩৬ টাকা, আতপ চাল ৩৫ টাকা কেজি নির্ধারণ করা হয়েছে।
-জেডসি
- ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি
- এবার শঙ্খর সিনেমায় সিয়াম-তুষি, আরও থাকছেন যারা
- আমি অবশ্যই নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত: ট্রাম্প
- সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
- আজ থেকে টানা ৪ দিন সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে
- সম্পর্কের দূরত্ব কমাতে ক্ষমা চাইবেন যেভাবে
- ঘূর্ণিঝড় ‘মুরাসু’র প্রভাব কাটছে, দেশে শীতের আভাস
- দাদার স্মরণে তহবিল সংগ্রহে ম্যারাথনে অংশ নিয়ে মৃত্যু
- নিত্যপণ্যের লাগামহীন দামে দিশাহারা নিম্ন ও মধ্যবিত্তরা
- রাশনাকে প্রধান করে নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের কমিটি
- ফারিহার স্বপ্নপূরণে পাশে দাঁড়ালো মহিলা ক্রীড়া সংস্থা
- ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের
- মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় চার নেতার প্রদর্শনী স্থগিত
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ফলাফলে এগিয়ে ডেমোক্র্যাটরা
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- কুমিল্লার ব্লু ওয়াটার পার্কে দুই দিনের আনন্দভ্রমণ
- এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
- জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ
- মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ
- এআইভিত্তিক কম্পিউটার ও ল্যাপটপ আনল গিগাবাইট
- স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ
- সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড়
- গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ
- শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড
- চলতি সপ্তাহে টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত
- মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল
- ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের
- সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা











