কৃষি মার্কেটে আগুনের প্রভাব সবজির ভ্যান-দোকানে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৩ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে ঘটে যাওয়া ভয়াবহ আগুনের প্রভাব পড়েছে আশপাশের সবজির ভ্যান ও দোকানগুলোতে। কৃষি মার্কেটে পর্যাপ্ত সবজি না পেয়ে ফিরে আসছেন তারা। এতে চাহিদা বেশি থাকায় দোকানিরা বেশি দাম হাঁকাচ্ছেন বলে দাবি ক্রেতাদের।
হাজারীবাগ ট্যানারী মোড়ে ভ্যানে নিয়মিত সবজি বিক্রি করেন আলী আজম। অন্যদিন বাহারি সবজির পসরা সাজিয়ে রাখলেও আজ দেখা যায় অল্প। কারণ জানতে চাইলে তিনি বলেন, বাজারে মাল কম আসছে। যা পাইছি নিয়ে আসছি। আগুন লাগার পর থেকে ব্যবসায়ীরা এখনও সবকিছু গুছিয়ে নিতে পারেনি বলে জানান তিনি।
এসময় নাইমা নামের একজনকে সবজি নিয়ে দরদাম করতে দেখা যায়। নিয়েছেনও বেশ কিছু সবজি। তিনি বলেন, বাজার থেকে ভ্যানে সবজির দাম কিছুটা সস্তা থাকে। এছাড়াও ভ্যান বাসার কাছে দাঁড়ায়, তাই নেওয়া। দাম নিয়ে তিনি বলেন, সব কিছুই আজ বেশি দাম মনে হচ্ছে। অন্যদিন ভ্যান বোঝাই সবজি থাকলেও আজ কম। মার্কেট পোড়ায় নাকি দাম বেশি।
ঝিগাতলার সবজি বিক্রেতা সোলেমানের দোকানেও দেখা যায় অন্যদিনের তুলনায় সবজি কম। দাম দর নিয়ে জানতে চাইলে তিনি বলেন, লাউ প্রতি পিস ৮০ টাকা, টমেটো ১৪০, লেবুর হালি ৪৫, কাঁচা মরিচের কেজি ৮০, কচুমুখী বিক্রি করছেন ৯০ টাকা কেজি দরে। দাম বাড়তি কিনা প্রশ্নের উত্তরে তিনি বলেন, গত কয়েকদিনের তুলনায় ৫/১০ টাকা বেশি। মাল কম আসছে তাই দাম বেশি।
এদিকে ঢাকার মোহাম্মদপুর কৃষি মার্কেটে অগ্নিকাণ্ডে ৩৫০টি দোকান পুড়েছে বলে দাবি ব্যবসায়ীদের। যদিও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) বলছে এ ঘটনায় ২১৭টি দোকান পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ডিএনসিসির নির্বাহী কর্মকর্তা সেলিম রেজার মতে, ৩১৭টি দোকান বরাদ্দ ছিল, যার মধ্যে ২১৭টি ক্ষতিগ্রস্ত হয়েছে। অবৈধ দোকানগুলো ফুটপাতে ছিল।
উল্লেখ্য, বুধবার (১৩ সেপ্টেম্বর) গভীর রাতে মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন লাগে। এতে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় যেমন হবে নারীর সাজ
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র









