কে হবেন পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী?
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:০৫ পিএম, ২১ অক্টোবর ২০২২ শুক্রবার
ফাইল ছবি
মাত্র ৪৫ দিন প্রধানমন্ত্রী থাকার পর পদত্যাগ করেছেন লিজ ট্রাস। তার সিদ্ধান্তের কথা ঘোষণা করে বৃহস্পতিবার ট্রাস জানিয়েছেন, এক সপ্তাহের মধ্যে নতুন নেতা নির্বাচনের কাজ শেষ হবে। আগামী ২৮ অক্টোবর নতুন নেতার নাম ঘোষণা করা হবে। ততদিন তিনি প্রধানমন্ত্রী থাকবেন। এখন প্রশ্ন হলো, লিজ ট্রাসের পর কে যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন।
প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন যারা।
ঋষি সুনাক
গতবার প্রধানমন্ত্রী নির্বাচনের লড়াইয়ে শেষ ধাপ পর্যন্ত গিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত নেতা ঋষি সুনাক। শেষ রাউন্ডে তিনি লিজ ট্রাসের কাছে হেরে যান। এবারও তিনি লড়াইয়ে আছেন। সাবেক অর্থমন্ত্রী ঋষি এর আগে সাবধান করে বলেছিলেন, লিজ ট্রাস কর ছাঁটাই করছেন, কিন্তু কীভাবে বাড়তি বোঝা তিনি সামলাবেন, তা বলছেন না, এটা মারাত্মক। এর ফলে বাজারে বিরূপ প্রতিক্রিয়া হবে। মানুষ আতঙ্কিত হবেন। দেখা গেল, ঠিক কথাই বলেছিলেন ঋষি। তবে তার কথা যে এত তাড়াতাড়ি ফলে যাবে, তা তিনি নিজেও সম্ভবত ভাবেননি।
আর্থিক সংকট মোকাবিলার অভিজ্ঞতা সুনাকের আছে। তিনি করোনার সময় দেশকে দিশা দেখিয়েছিলেন। লিজ ট্রাসের কাছে সুনাক খুবই কম ভোটে হেরেছিলেন। তাই যুক্তরাজ্যের এমপি-দের একটা বড় অংশের সমর্থন তার সঙ্গে আছে। তাই তিনি আবার প্রধানমন্ত্রিত্বের দৌড়ে শক্তিশালী প্রার্থী।
পেনি মরডান্ট
হাউস অফ কমন্সে রক্ষণশীলদের নেতা পেনি মরডান্টও প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আছেন। এই সপ্তাহে অনুপস্থিত লিজের জায়গায় তিনিই বিতর্কে অংশ নিয়েছেন। লিজের ঘোষণার পর তিনি প্রধানমন্ত্রী হওয়ার জন্য লড়াইয়ে থাকার ইঙ্গিত দিয়েছেন।
বরিস জনসন ইস্তফা দেয়ার পর প্রধানমন্ত্রী হওয়ার জন্য মরডান্টও লড়েছিলেন। তিনি তৃতীয় স্থানে ছিলেন। তবে শেষ রাউন্ডে যেতে পারেননি। সুনাকের মতো তিনিও দলের মধ্যপন্থি নেতা বলে পরিচিত। এমনকি দলের মধ্যে এই আলোচনাও হয়েছে, ঋষি ও পেনি হাত মেলালে সেটা ড্রিম টিম হবে। তবে একজন প্রধানমন্ত্রী হলে, অন্যজন অর্থমন্ত্রী হবেন কি না, তা স্পষ্ট নয়।
কেমি বাডেনক
জনসনের পরে কেমিও নেতৃত্বের দৌড়ে ছিলেন এবং চতুর্থ হয়েছিলেন। তবে দলের তৃণমূল স্তরের সদস্যদের খুবই পছন্দের প্রার্থী কেমি। দলের মধ্যে অনেকে তাকে খুবই প্রতিভাবান নেত্রী বলে মনে করেন।
দলের মধ্যে কেমি দক্ষিণপন্থি নেত্রী বলে চিহ্নিত। ট্রাসের পর তার ভাগ্যে শিকে ছিঁড়বে কি না, তা এক সপ্তাহের মধ্যেই জানা যাবে।
বরিস জনসন
কয়েক মাস আগেই জনসন প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। তারপরেও তার আবার প্রধানমন্ত্রী হওয়ার একটা সম্ভাবনা থাকছে। কারণ, দলের একটা অংশ মনে করছেন, স্থায়িত্বের প্রশ্নে জনসন অন্যদের থেকে এগিয়ে আছেন। জনসনকে আবার প্রধানমন্ত্রী হিসাবে চাইছেন এমন এক এমপি সিএনএন-কে বলেছেন, সমাজবাদীরা দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেবে। এটা যদি আপনারা বুঝতে না পারেন, তাহলে আমি দেশের ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত।'
জনসনের ঘনিষ্ঠ কিছু এমপি সিএনএন-কে জানিয়েছেন, 'সাবেক প্রধানমন্ত্রী এখন আবার পুরোদমে মাঠে নেমে পড়েছেন।
বিবিসি জানাচ্ছে, জনসনের ঘনিষ্ঠ সূত্র এখনো তার লড়াইয়ে আনুষ্ঠানিকভাবে নামার কথা স্বীকার বা অস্বীকার করছেন না। আবার জনসনের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা তাই উড়িয়ে দেয়া যাচ্ছে না।
গ্র্যান্ট শ্যাপস
লিজ ট্রাস পরের দিকে গ্র্যান্ট শ্যাপসকে হোম সেক্রেটারি করেছিলেন। বরিস জনসনের সময় তিনি ছিলেন পরিবহনমন্ত্রী। গতবারও প্রথমে তিনি নেতা নির্বাচনের লড়াইয়ে ছিলেন। তবে তিনদিন পর তিনি নাম প্রত্যাহার করতে বাধ্য হন। কারণ পরের রাউন্ডে যাওয়ার জন্য প্রয়োজনীয় ২০টি ভোট তিনি পাননি। এবার কি তিনি আবার লড়াইয়ে থাকতে পারেন?
উল্লেখ্য, গত জুলাইতে প্রধানমন্ত্রীর পদ থেকে জনসন পদত্যাগ করার পর নতুন নেতা নির্বাচনে দুই মাস সময় নিলেও যুক্তরাজ্যের ক্ষমতাসীন দলটি এবার দ্রুত ওই প্রক্রিয়া শেষ করতে চায়। আগামী সোমবারের মধ্যে প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে থাকার জন্য মনোনয়নপত্র পেশ করতে হবে। তখন জানা যাবে, শেষপর্যন্ত কারা লড়ছেন।
সূত্র: রয়টার্স, ডয়েচে ভেলে
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬



