কেকেআর-এ মহিলা ‘কোচ’!
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৮:০৯ পিএম, ৪ জানুয়ারি ২০১৮ বৃহস্পতিবার
নিজের জনপ্রিয় টক শো ‘টেড টকস’ নিয়ে বেশ প্রশংসিত শাহরুখ খান। ‘টক শো’-এর আইডিয়া ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলে দিয়েছে। নিজের এই শো-তে প্রতি এপিসোডে নতুন নতুন অতিথিদের আমন্ত্রণ জানান। আসন্ন এই ‘শো’-এর এপিসোডে দেখা যাবে ভারতিয় নারী ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজকে।
প্রতি রোববার এই শো সম্প্রচারিত হয় বেসরকারি একটি চ্যানেলে। তবে মিতালি রাজের ‘শো’-এর কিছু অংশ আগেই প্রকাশ পেয়ে গেছে।
পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত মিতালি রাজ গত বছর একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রানের অধিকারী হয়েছিলেন। পিছনে ফেলে দিয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক শার্লট এডওয়ার্ডসকে (৫৯৯২ রান)। মিতালি যখন ‘শো’-এ আসেন, তখন শাহরুখ প্রশংসা করেন তারকা ক্রিকেটারের পারফরম্যান্সের জন্য। মিতালির ক্রিকেট স্কিলের প্রশংসা করে ‘কিং খান’ তাঁকে নাইট রাইডার্সের কোচ হওয়ারও প্রস্তাব দেন।
বলিউডের বাদশা সটান বলে দেন, ‘‘আমি চাই আপনি আমার দল কেকেআর-এর কোচ হন।’’ যা শুনে মিতালি সটান বলে দেন, ‘‘যদি এটা হয়, তাহলে নিজেকে উজাড় করে দেব।’’
এক জাতীয় প্রচারমাধ্যমের দাবি অনুযায়ী, নিজের লড়াইয়ের কথা শাহরুখের কাছে ব্যক্ত করেছেন মিতালি। পুরুষ শাসিত সমাজে মহিলা ক্রিকেটার হওয়ার কড়া চ্যালেঞ্জ সামলে বিশ্বকাপের ফাইনালে ওঠার অভিজ্ঞতা শোনান বাজিগরকে।
সূত্র বলছে, শুধুমাত্র শুটিংয়ের সময়ই নয়, ক্যামেরা বন্ধ করার পরেও মিতালির অভিজ্ঞতা মন দিয়ে শোনেন শাহরুখ।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো











