কেকে’র মৃত্যু শোকে স্তব্ধ রুনা লায়লা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫৮ পিএম, ১ জুন ২০২২ বুধবার
সংগৃহীত ছবি
গতকাল না ফেরার দেশে চলে গেছেন ভরতীয় জনপ্রিয় গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ বা কেকে। বলিউডের এই প্রখ্যাত গায়কের প্রয়াণে শোকের ছায়া নেমেছে সংগীতাঙ্গনে। ভারতের সীমানা পেরিয়ে এই শোক ছড়িয়েছে বাংলাদেশেও।
বাংলাদেশেও আছে তার অনেক ভক্ত ও অনুরাগী। অনেক তারকারও প্রিয় ছিলেন কেকে। দেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লার সঙ্গে ব্যক্তিগত পরিচয় ছিল কেকের। অনুজ শিল্পীর মৃত্যুর বেদনায় শোকাহত তিনি।
নিজের ফেসবুকে তিনি কেকের স্মরণে পোস্ট করেছেন তার সঙ্গে একটি ছবি। আর ক্যাপশনে লিখেছেন, ‘‘কিছুক্ষণ আগে কেকে মারা যাওয়ার ভয়ংকর খবর শুনলাম। আমার দুঃখ প্রকাশ করার ভাষা নেই। মিউজিক ইন্ডাস্ট্রিতে আমার ৫০ বছরপূর্তি উদযাপনের আগের দিন প্রেস মিটে এই ছবিটি তোলা হয়েছিল, যেখানে কেকে গেয়েছিলেন।’’
প্রসঙ্গত, মঙ্গলবার (৩১ মে) কলকাতায় গুরুদাস কলেজের এক অনুষ্ঠানে পারফর্ম করেন কেকে। সেখানে গান গাওয়ার সময় অসুস্থ হয়ে পড়লে তিনি হোটেলে চলে যান। পরে সেখান থেকে কলকাতা সিএমআরআই হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়েই এ শিল্পীর মৃত্যু হয়েছে।
কেকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভারতের সংগীত ও চলচ্চিত্র জগতে। গত তিন দশকে ভারতীয় সংগীতপ্রেমীদের বহু হিট গান উপহার দিয়েছেন কেকে। তার ছেলেবেলা কাটে নয়াদিল্লিতে। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করেন। পরে পা রাখেন বলিউডের গ্ল্যামার দুনিয়ায়।
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম











