কেন্দ্রে গিয়েও ভোট দিলেন না আব্বাস দম্পতি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:২৭ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৮ রবিবার
পুরোনো ছবি
ভোট দেবেন না বলে জানিয়েছেন ঢাকা-৮ আসনের বিএনপির প্রার্থী মির্জা আব্বাস ও ঢাকা-৯ আসনের প্রার্থী আফরোজা আব্বাস। দলীয় নেতাকর্মীদের মারধর ও কেন্দ্রে আসতে না দেওয়া, এজেন্ট বের করে দেওয়া, ভোটারদের ভোট কেন্দ্রে আসতে বাধা দেওয়ার প্রতিবাদে এ দুই প্রার্থী ভোট দেওয়া থেকে নিজেদের বিরত রেখেছেন বলে জানান।
আজ রোববার বেলা সাড়ে ১১টা ২০ মিনিটে রাজধানীর শাহজাহানপুরে মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোট দিতে গিয়ে ভোটের সার্বিক অবস্থার কথা তুলে ধরে তারা ভোট দেবেন না বলে জানান।
মির্জা আব্বাস অভিযোগ করেন, ‘শত শত ভোটার স্লিপ নিয়ে আসেনি। কিন্তু আইডি কার্ড নিয়ে আসলেও প্রিজাইডিং কর্মকর্তারা তাদের ভোট দিতে দিচ্ছে না। ভোটারদের সহযোগিতা না করে তাদের বের করে দেওয়া হচ্ছে।’
এ ঘটনার প্রতিবাদে ভোটদান থেকে বিরত থাকার কথা জানিয়ে তিনি বলেন,‘সরকারের পৃষ্ঠপোষকতায় নির্বাচন কমিশন (ইসি) একটি প্রহসনের নির্বাচন করছে।’
একটা ভীতিকর অবস্থা তৈরি করেছে ক্ষমতাসীনেরা-এ কথা উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, এই পরিস্থিতিতে নিজে ভোট দেওয়ার কোনো মানে নেই।
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার




