কেরানীগঞ্জে কেমিকেল গোডাউনে বিস্ফোরণ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৫৫ পিএম, ৫ জানুয়ারি ২০২০ রবিবার
ছবি: সংগৃহীত
ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন পূর্ব বন্দ ডাকপাড়া এলাকার কেমিকেল গোডাউনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে গুদামটি পুরোপুরি ধসে পড়ার পাশাপাশি আশপাশের ৮ থেকে ১০টি বাড়ির দেয়াল ক্ষতিগ্রস্ত হয়।আগুণ নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। তবে এতে এখনো কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
রবিবার (০৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় এই ঘটনা ঘটে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এই তথ্যের সত্যতা নিশ্চিত করে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, আধা ঘণ্টার চেষ্টায় বেলা ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আবাসিক এলাকায় গড়ে তোলা কেমিকেল গোডাউনটি পুরান ঢাকার রাসায়নিক ব্যবসায়ী মারুফ হোসেনের বলে জানিয়েছেন স্থানীয় কয়েকজন। ৭০থেকে ৮০ গজ জায়গাজুড়ে একই মালিকের দুইটি গুদাম আছে। এর মধ্যে একটি পুরোপুরি ধসে পড়েছে, অপরটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়ে। আজ দুপুরে বিকট শব্দে ৩টি বিস্ফোরণের ঘটনা ঘটলে আতঙ্কে লোকজন ছোটাছুটি শুরু করে। বিস্ফোরণে আধা পাকা গুদামের টিনের চাল উড়ে গেছে, দেয়াল সম্পূর্ণ ধসে গেছে। গুদামের স্থানটিতে গর্তের মতো সৃষ্টি হয়েছে। বিস্ফোরণে গুদামের আশপাশে থাকা ৮-১০টি বাড়ির দেয়াল ক্ষতিগ্রস্ত হয়।
এদিকে, বিস্ফোরণের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে। এই সময় আবাসিক এলাকায় কীভাবে গোডাউন গড়ে উঠলো সে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
-জেডসি
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!






