ঢাকা, বুধবার ০৪, ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫৪:০০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গাজা গণহত্যা: ফ্রান্সে দুই ইসরায়েলি নারীর গ্রেপ্তারি পরোয়ানা আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ ঢাকার বায়ু ২০৩০ সালের মধ্যে ৫৪ লাখ শিশুর মৃত্যুঝুঁকি: গবেষণা সতর্কবার্তা পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন কারাবন্দিরা চালকদের বদঅভ্যাসেই শব্দদূষণ বাড়ছে: রিজওয়ানা রমজানে কম দামে মাংস, মুরগি, ডিম ও দুধ বিক্রি করবে সরকার

কেরানীগঞ্জে গ্যাসের চুলার লিকেজ থেকে আগুন, শিশুসহ দগ্ধ ৬

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১১ এএম, ৩০ আগস্ট ২০২২ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জ থানার জিনজিরা মান্দাইল এলাকায় গ্যাসের চুলার লিকেজ থেকে আগুনে শিশুসহ ছয় জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়।

দগ্ধরা হলেন— মোছা. বেগম (৬০), মারিয়ম (৮), মোছা. সনিয়া (২৬), মো. ইয়াসিন (১২), মো. সাহাদাত (২০) ও ইদুনী বেগম (৫০)।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন। তিনি বলেন, কেরানীগঞ্জের জিনজিরা এলাকা থেকে দগ্ধ হয়ে ছয় জন আমাদের এখানে এসেছেন। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

উদ্ধার করে নিয়ে আসা প্রতিবেশী সাকিব বলেন, আমাদের এলাকায় লাইনের গ্যাস ব্যবহার হয়। সকালে চুলা জ্বালাতেই লিকেজ থেকে আগুন লেগে যায়। এ ঘটনায় ছয় জন দগ্ধ হয়েছেন। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।