কেরানীগঞ্জে তালাবন্ধ ঘর থেকে নারীর মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৩ পিএম, ১৬ অক্টোবর ২০২২ রবিবার
ফাইল ছবি
ঢাকার কেরানীগঞ্জে তালাবন্ধ একটি ঘর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় মরদেহের পাশে থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়।
শনিবার রাতে উপজেলার মডেল টাউন এলাকার ব্যাপারী ভিলার অষ্টম তলায় ফ্ল্যাটের তালা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়।
কেরানীগঞ্জ মডেল থানার এসআই মুক্তি মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিহত চঞ্চলা বিশ্বাস (৩২) তার স্বামী বিপ্লব সমাদ্দারের সঙ্গে ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন। বিপ্লব একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। চঞ্চলা রাজবাড়ীর বালিয়াকান্দি মাশালিয়া গ্রামের সুবল বিশ্বাসের মেয়ে।
এসআই মুক্তি বলেন, ওই ভবনের বাসিন্দারা তালা দেয়া ফ্ল্যাটটি থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ বাসার তালা ভেঙে ভেতরে ঢুকে ওই নারীর মরদেহ উদ্ধার করে।
ওই এলাকার কিছু সিসিটিভি ভিডিও সংগ্রহ করা হয়েছে জানিয়ে এই পুলিশ সদস্য বলেন, “ফ্ল্যাটের ভেতর থেকে বেশ কিছু আলামত ও একটি চিরকুট উদ্ধার করা হয়েছে, যা থেকে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে স্বামীই তাকে হত্যা করে ঘর তালাবন্ধ করে পালিয়েছে।”
ময়নাতদন্তের জন্য মরদেহ সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি মামুন অর রশীদ বলেন, ঘটনার তদন্ত চলছে। নিহতের স্বামীকে ধরতে চেষ্টা চলছে।
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান






