ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ১১:১০:৫৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা

কেরানীগঞ্জে বাল্যবিয়ে কমেছে

আপডেট: ০৭:৫৪ এএম, ২৮ জুন ২০১৫ রবিবার

k2.thumbnailস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : ঢাকার কেরানীগঞ্জে বাল্যবিয়ে আগের তুলনায় অনেকাংশে কমেছে। সরকারি-বেসরকারি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঠিক নজরদারির ফলে এখানকার বাল্যবিয়ে কমে গেছে বলে মনে করছেন অভিজ্ঞজনরা। বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি। বাল্যবিয়ের কারণে গর্ভবতী মা ও শিশু উভয়ের জীবননাশের আশংকা থাকে। বাল্যবিয়ের কারণে নবদম্পতির সংসারে নানা ধরনের টানাপোড়নসহ দাম্পত্য কলহ দেখা দেয়। পাশাপাশি এটি জনসংখ্যা বৃদ্ধিরও একটা বড় কারণ। এ বিষয়ে উপজেলা ও ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যথেষ্ট প্রচার প্রচারণামূলক কার্যক্রমের পাশাপাশি বেসরকারি বিভিন্ন সংস্থা-সংগঠন ও এনজিওর মাধ্যমে জনসচেতনতামূলক কার্যক্রম রয়েছে। এ ছাড়া উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের মাধ্যমেও শাস্তির বিধান রয়েছে। সাধারনত দরিদ্র পরিবারগুলোতেই বাল্যবিয়ের প্রথা বেশি। কেরানীগঞ্জের আগানগর, জিনজিরা ও শুভাঢ্যা ইউনিয়ন অত্যন্ত ঘনবসতিপুর্ণ ইউনিয়ন। এসব ইউনিয়নের বেশকিছু এলাকায় নিম্ন আয়ের ভাড়াটে বসবাস করে থাকেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অধিদপ্তর এসব জায়গাগুলো চিহ্নিত করে ব্যাপক প্রচার কার্জ পরিচালনা করার পাশাপাশি উপজেলা পরিষদের মাধ্যমে বেশকিছু বাল্যবিয়ের ঘটনায় সাজা ও জরিমানা করার কারণে কেরানীগঞ্জ উপজেলায় বাল্যবিয়ে আগের চেয়ে অনেকটাই কমেছে। এ বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পপনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল হাদী বলেন, বাল্যবিয়ে রোধে আমাদের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা কেন্দ্র এবং আমাদের মাঠপর্যায়ের স্বাস্থ্য কর্মীরা যথেষ্ট সজাগ রয়েছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফিরোজা বেগম বলেন, স্কুল-পড়–য়া কোনো শিক্ষার্থীকে তার ইচ্ছার বিরুদ্ধে পরিবারের লোকজন বিয়ে দেয়ার খবর পেলে আমরা সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে অভিভাবকদের এর কুফল বুঝিয়ে দিয়ে বিয়ে বন্ধের ব্যবস্থা করে থাকি। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা আক্তার বলেন, যৌতুক-বাল্যবিয়ে ও নারী নির্যাতন প্রতিরোধে আমাদের অধিদপ্তরের মাধ্যমে আমরা বিভিন্ন অঞ্চলের মায়েদের সমন্বয়ে বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়গুলোতে অভিভাবক ও শিক্ষার্থীদের নিয়ে মা সমাবেশ করে আসছি। আমরা আশা করছি এর মাধ্যমে অনেক মা এবং তার পরিবার অবশ্যই বাল্যবিয়ে সম্বন্ধে সচেতন হচ্ছেন। এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, বাল্যবিয়ের অপরাধে আমরা উপজেলার বেশ কয়েকটি পরিবারের অভিভাবকদের সম্প্রতি নগদ জরিমানার পাশাপাশি সাজার ব্যবস্থা করেছি। এখনও এ ধরনের কোনো খবর পেলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে থাকি। এর কারণে বর্তমানে এ উপজেলায় আগের তুলনায় বাল্যবিয়ে আনেকটা কমেছে। ২৮.০৬.২০১৫