কেরালার চলচ্চিত্র উৎসবে বিশেষ সম্মান পেলেন বাঁধন
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫২ পিএম, ১৯ মার্চ ২০২২ শনিবার
ফাইল ছবি
আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’ বাংলাদেশের সিনেমায় একটা অনন্য ইতিহাস রচনা করেছে। কেরালা ফিল্ম ফেস্টিভ্যালের পর্দা উঠেছে এ সিনেমাটি প্রদর্শনের মধ্যে দিয়ে। এই প্রথম কোনও বাংলাদেশি সিনেমা দিয়ে উৎসবটি শুরু হলো।
দক্ষিণ এশিয়ার অন্যতম চলচ্চিত্র উৎসব ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব কেরালা’। শুক্রবার (১৮ মার্চ) এই আয়োজনের ২৬তম আসর শুরু হয়েছে। বাংলাদেশের বহুল আলোচিত সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’ দিয়ে।
এ সুবাদে কেরালার এই আয়োজনে বিশেষ সম্মান পেয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এ সময় উপস্থিত ছিলেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ান।
প্রশংসা করে উৎসবের ফেসবুক পেজেও পোস্ট দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, নিখুঁত আজমেরী হক! কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ওপেনিং ফিল্মের অভিনেত্রী আজমেরী হক বাঁধন সবাইকে মুগ্ধ করেছেন।
ক্ষমতা কাঠামোর কারণে সৃষ্ট নারীদের সমস্যাগুলোকে এ সিনেমায় তুলে ধরা হয়েছে। এই সিনেমাটি গত বছর বিখ্যাত কান চলচ্চিত্র উৎসবের ‘আঁ সার্তে রিগা’ বিভাগে নির্বাচিত হয়েছিল। কান উৎসবে প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে অফিসিয়াল সিলেকশনে জায়গা করে নেয়। প্রদর্শনীর পর স্ট্যান্ডিং ওভেশনও পেয়েছিল।
এরপর যুক্তরাষ্ট্রের পাম স্প্রিংস, চীনের হংকং, কোরিয়ার বুসান, অস্ট্রেলিয়ার মেলবোর্নসহ বিভিন্ন দেশের উৎসবে অংশ নিয়ে পুরস্কার জিতে নেয় সিনেমাটি। এতে বাঁধনের সঙ্গে আরও অভিনয় করেছেন সাবেরী আলম, আফিয়া জাহিন জাইমা, কাজী শামী হোসেইন, আফিয়া তাবাসসুম বর্ণসহ অনেকে।
অনুভূতি প্রকাশ করতে গিয়ে বাঁধন বলেন, প্রায় তিন হাজার দর্শক, সমালোচক উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। আমাদের কালচারের একটি সিনেমা ভিন্ন দেশের কালচারের মানুষকে মুগ্ধ করেছে ভাবতে ভালো লাগছে। কষ্ট করে আসাটা সার্থক হয়েছে।
৮ দিনের এই উৎসবে আরও দুই দিন দেখানো হবে ‘রেহানা মরিয়ম নূর’।
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী











