কেরালায় বামদুর্গে মুসলিম তরুণীর জয়
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৬ এএম, ৫ মে ২০২৬ মঙ্গলবার
ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের (আইইউএমএল) তরুণ নেত্রী ফাতেমা তাহলিয়া। ফাইল ছবি
কেরালার রাজনীতিতে ৪৬ বছরের অজেয় দুর্গের পতন ঘটিয়ে ইতিহাস রচনা করেছেন ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের (আইইউএমএল) তরুণ নেত্রী ফাতেমা তাহলিয়া।
সোমবার (৪ মে) ঘোষিত ফলাফলে দেখা যায়, কোজিকোড জেলার পেরাম্বরা আসনে তিনি ক্ষমতাসীন এলডিএফ জোটের কনভেনার ও হেভিওয়েট নেতা টি পি রামকৃষ্ণানকে বিপুল ব্যবধানে পরাজিত করেছেন।
এই জয়ের মাধ্যমে তাহলিয়া কেবল নিজের দলের প্রথম নারী বিধায়ক হওয়ার গৌরবই অর্জন করেননি, বরং ১৯৮০ সাল থেকে সিপিআইএমের একচ্ছত্র আধিপত্য থাকা এই আসনে হানা দিয়ে ‘জায়ান্ট কিলার’ হিসেবে আবির্ভূত হয়েছেন। পেশায় আইনজীবী ও হিজাব পরিহিত এই লড়াকু তরুণীর বিজয়কে কেরালার রাজনৈতিক বিশ্লেষকরা বামপন্থিদের জন্য এক বড় ধরনের ধাক্কা হিসেবে দেখছেন।
ফাতেমা তাহলিয়ার এই জয়ের পথটি মোটেও মসৃণ ছিল না। নির্বাচনি প্রচারণার সময় তার বিরুদ্ধে সাম্প্রদায়িক প্রচারণার অভিযোগ উঠেছিল, যার পরিপ্রেক্ষিতে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফ জোট নির্বাচন কমিশনে নালিশও করেছিল। তবে সব প্রতিকূলতা মাড়িয়ে সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে নিজের গ্রহণযোগ্যতা প্রমাণ করেছেন তিনি।
ছাত্রজীবন থেকেই রাজনীতির মাঠে সক্রিয় তাহলিয়া আইইউএমএলের ছাত্র সংগঠন এমএসএফের নারী শাখা ‘হারিতার‘ প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। দলীয় নেতৃত্বের ভেতর নারী অধিকার ও লিঙ্গ সমতা নিয়ে সাহসী কথা বলে বিভিন্ন সময় আলোচনায় আসা এই তরুণী এখন কেরালা বিধানসভায় আইইউএমএলের নারী প্রতিনিধিত্বের প্রতীকে পরিণত হয়েছেন।
বিশ্লেষকদের মতে, পেরাম্বরার সাধারণ মানুষ প্রথাগত রাজনীতির বাইরে একজন শিক্ষিত, আধুনিক ও প্রতিবাদী তরুণীকে বেছে নিয়ে কেরালার ক্ষমতার ভারসাম্যে এক নতুন সমীকরণ তৈরি করেছে।
সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











