ঢাকা, বুধবার ০৪, নভেম্বর ২০২৬ ১০:৩৩:০৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিত্যপণ্যের লাগামহীন দামে দিশাহারা নিম্ন ও মধ্যবিত্তরা ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ফলাফলে এগিয়ে ডেমোক্র্যাটরা শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল

কোনো অলৌকিক প্রার্থী যুক্তরাষ্ট্রকে রক্ষা করতে পারবে না : মিশেল

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৩:৫৩ পিএম, ৭ মে ২০১৮ সোমবার

যুক্তরাষ্ট্রের সাবেক ফার্ষ্ট লেডি মিশেল ওবামা বলেছেন, কোনো অলৌকিক প্রার্থী যুক্তরাষ্ট্রকে রক্ষা করতে পারবে না।

 

এ সময় আমেরিকাকে রক্ষায় কোনো অলৌকিক প্রার্থীর প্রত্যাশা না করতে নারীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

 

লস এঞ্জেলেসে শনিবার ইউনাইটেড স্টেট অব উইমেন সামিটে এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।উইমেন সামিটে ৫৪ বছর বয়সী এই সাবেক ফার্ষ্ট লেডিকে একজন রক স্টারের মতোই অভিনন্দিত করা হয়। এতে প্রায় পাঁচ হাজার দর্শক উপস্থিত ছিল। খবর এএফপি’র।


মিশেল বলেন ‘এটা কোন বিষয় নয় কে নির্বাচনে প্রার্থী হলো’। তিনি নারীর ক্ষমতায়নে ঘরে বাইরে কাজ করতে নারীদের প্রতি আহ্বান জানান।


তিনি আরো বলেন, ‘আমাদের রক্ষায় আমরা কোন একক ব্যক্তির জন্য অপেক্ষা করবো না। আমরা বারাক ওবামাকে ভোট দিয়েছিলাম, কিন্তু তিনি বর্ণবিদ্বেষ থামাতে পারেন নি।’

 

তিনি বলেন, নিজেদের রক্ষায় আমাদের নিজেদেরই এক হয়ে কাজ করতে হবে। কোন রকম নির্ভশীলতার প্রয়োজন নেই।


অনুষ্ঠানে অভিনেত্রী জেন ফন্ডা ও মি টু আন্দোলনের নেত্রী তারানা ব্রুক বক্তব্য রাখেন।

 

ওই অনুষ্ঠানে তার এ ধরনের বক্তব্যের পর অনেকেই ধারণা করছেন মিশেল ওবামা আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন। এদিকে তার এই আহ্বান সে ধারণাকে নাকচ করে দিচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

এই বিভাগের জনপ্রিয়