কোভিড আক্রান্ত ও মৃত্যুর শীর্ষে ঢাকা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৮ পিএম, ১১ এপ্রিল ২০২১ রবিবার
ছবি: সংগৃহীত
দেশে করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকেই শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা। যা বর্তমানে অব্যাহত আছে। পুরো ঢাকায় কোভিড শনাক্তে ভয়াবহ রূপ নিয়েছে। ইতিমধ্যেই সংক্রমণ ছড়িয়ে পড়েছে সব জায়গায়। দুই সিটি করপোরেশন এলাকার ৫১টি থানার মধ্যে মাত্র দুটি থানায় শনাক্তের হার কিছুটা কম। বাকি ৪৯টি থানায় আক্রান্তের হার খুবই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
এমনকি দেশের উচ্চ ঝুঁকিপূর্ণ ৩১ জেলার মধ্যে ঢাকা এখন শীর্ষে। এসব জেলায় যেখানে সংক্রমণ হার ৩১-৪০ শতাংশের কিছু বেশি; সেখানে ঢাকা শহরের দুটি এলাকায় সংক্রমণ পৌঁছেছে ৪৪-৪৬ শতাংশে।
অন্যদিকে, ঢাকাকে ঘিরে থাকা ৩০ জেলায়ও এখন সংক্রমণ দেশের অন্য জেলাগুলোর চেয়ে সবচেয়ে বেশি। সর্বোচ্চ সংক্রমিত যে ৩১ জেলা, এর মধ্যে ১১ জেলায় ঢাকার চারপাশে, অর্থাৎ ঢাকা বিভাগের।
এমনকি করোনায় মৃত্যুতেও এখন শীর্ষে ঢাকা বিভাগ। সারা দেশে মোট মৃত্যুর ৫৮ শতাংশই ঢাকা ও এর আশপাশের জেলার। এমনকি গত এক মাসে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৭০ শতাংশে।
সর্বশেষ গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ৭৭ জনের মৃত্যুর যে রেকর্ড হয়েছে, এর মধ্যে ৫১ জনই ঢাকা বিভাগের। এ নিয়ে ৫ হাজার ৫৭৫ জন। এমন পরিস্থিতি ঢাকার জন্য খুবই বিপজ্জনক বলছেন বিশেষজ্ঞরা।
স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও নন-কমিউনিকেবল ডিজিজের (এনসিডিসি) পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমিন জানান, ঢাকার অবস্থাটা তো ভালো না। সেটা তো পরিষ্কার বোঝাই যাচ্ছে। হাসপাতালগুলোর দিকে তাকালেই তো বোঝা যায় এখানকার কী অবস্থা। চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে। বেড নেই। সাড়ে ৪ হাজার বেডের মধ্যে এখন ফাঁকা আছে মাত্র ৩০০-৪০০। তখন রোগী কোথায় রাখবে? সুতরাং পরিস্থিতি খারাপ।
-জেডসি
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার









