কোভিডের ধাক্কায় সময়ের আগেই ঋতুবতী হচ্ছে মেয়েরা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৪ পিএম, ২০ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার
প্রতীকী ছবি
কোভিডের প্রভাবে বহু ক্ষেত্রেই এগিয়ে আসছে মেয়েদের বয়ঃসন্ধির সময়। সময়ের আগেই ঋতুবতী হচ্ছে মেয়েরা। এমন তথ্য উঠে এসেছে পৃথিবীর বিভিন্ন দেশে প্রকাশিত একাধিক গবেষণাপত্রে।
সাধারণত ৮ থেকে ১৩ বছর বয়সের মধ্যে বয়ঃসন্ধিতে পৌঁছায় মেয়েরা। বয়ঃসন্ধির পর নারীদেহে গৌণ যৌন লক্ষণগুলি স্পষ্ট হতে শুরু করে। এর কিছু দিন পরই শুরু হয় ঋতুস্রাব। কোভিডের প্রভাবে বহু ক্ষেত্রেই এগিয়ে আসছে এই বয়ঃসন্ধির সময়। সময়ের আগে ঋতুবতী হচ্ছে মেয়েরা। এমনই তথ্য উঠে এসেছে বিশ্বের বিভিন্ন দেশে প্রকাশিত একাধিক গবেষণাপত্রে।
সময়ের আগেই যদি কোনও বালিকা বয়ঃসন্ধিতে পৌঁছে যায়, তবে বিষয়টিকে বিজ্ঞানের ভাষায় বলে ‘প্রিককিয়াস পিউবার্টি’। কোভিডের পর অনেকটাই বেড়ে গিয়েছে এই ঘটনা, বলছেন বহু গবেষক। আমেরিকার ‘ফুলার প্রজেক্ট’ নামের একটি গবেষণায় উঠে এসেছে ৫ বছর বয়সেই কিছু মেয়ে পৌঁছে গেছে বয়ঃসন্ধিতে, ৮ বছরে হয়েছে রজঃস্বলা। একই কথা উল্লেখ করা হয়েছে ‘ইটালিয়ান জার্নাল অফ পেডিয়াট্রিসিয়ানস’এ। তুরস্কের ‘জার্নাল অফ পেডিয়াট্রিক এন্ডোক্রোনোলজি অ্যান্ড মেটাবলিজম’-এ প্রকাশিত একশো চব্বিশ জন বালিকার উপর করা একটি গবেষণা বলছে, কোভিড কালের আগে তিন বছরে প্রিককিয়াস পিউবার্টি দেখা গিয়েছিল মোট ছেষট্টি জনের ক্ষেত্রে। সেখানে কোভিড চলাকালীন ২০২০ সালের এপ্রিল থেকে ২০২১ সালের মার্চ সময়ে আটান্নটি বালিকার দেহে দেখা গেছে প্রিককিয়াস পিউবার্টি।
এ হেন বিষয়ের প্রভাব শুধু শারীরিক দিক থেকেই নয়, মানসিক ভাবেও প্রভাব ফেলতে পারে বালিকার উপর। বয়ঃসন্ধির কালে হরমোনের ভারসাম্যে বদল আসে। ফলে মানসিক টানাপড়েন শুরু হতে পারে। রক্ত দেখে ভয়ও পেয়ে যেতে পারে বালিকারা। তাই এমন ঘটনা ঘটলে কন্যার পাশে থাকতে হবে বাবা-মাকে, পরামর্শ গবেষকদের।
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল



