ক্যাপ্টেন হরমনপ্রীত এখন ডিএসপি
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৪:৫৭ পিএম, ৬ মার্চ ২০১৮ মঙ্গলবার
ভারতীয় নারী টি-২০ ক্যাপ্টেন হরমনপ্রীত এখন ডিএসপি। দক্ষিণ আফ্রিকা সফর থেকে ফিরে পঞ্জাব পুলিশে যোগ দিলেন হরমনপ্রীত কর৷ সফরের মাঝেই সরাকারি চাকরি নিয়ে জটিলতা কেটে যাওয়ার কথা জানিয়েছিলেন তিনি৷ অবশেষে নিয়োগপত্র হাতে নিয়ে চাকরিতে যোগ দিলেন হরমনপ্রীত৷
পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং ও পঞ্জাব পুলিশের ডিরেক্টর জেনারেল সুরেশ আরোরা হরমনপ্রীতের ইউনিফর্মে স্টার লাগিয়ে তাকে ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশ (ডিএসপি) পদে স্বাগত জানান৷
পরে মুখ্যমন্ত্রী টুইটে অভিনন্দনও জানান হরমনপ্রীতকে৷ টুইটারে অমরিন্দর লেখেন, ‘ডিজিপি সুরেশ আরোরার সঙ্গে প্রতিশ্রুতিময়ী ক্রিকেটার হরমনপ্রীতের ইউনিফর্মে স্টার পিন করতে পেরে গর্বিত৷ হরমনপ্রীত পঞ্জাব পুলিশের ডিএসপি পদে যোগ দিলেন৷ এই নারী আমাদের গর্বিত করেছেন এবং আমি আত্মবিশ্বাসী ভবিষ্যতেও করবেন৷ ওর জন্য শুভেচ্ছা রইল৷’
হরমনপ্রীত এর আগে ভারতীয় রেলের কর্মী ছিলেন৷ স্পোর্টস কোটায় তিন বছর চাকরি করার পর পঞ্জাব পুলিশে যোগ দিতে চেয়ে রেলের কাছ থেকে ছাড়পত্র আবেদন করেন৷ অন্তত পাঁচ বছর কাজ করার শর্তে পশ্চিম রেলে যোগ দিয়েছিলেন তিনি৷ শর্ত ভাঙার দায় হিসাবে হরমনপ্রীতের কাছ থেকে প্রদেয় মাইনেসহ পাঁচ বছরের ‘বন্ডমানি’ ফেরত চায় রেলওয়ে৷
হরমনপ্রীত বিষয়টিতে পঞ্জাবের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন৷ অমরিন্দর সিং কেন্দ্রীয় রেলমন্ত্রীকে চিঠি লিখলে সমস্যার সমাধান হয়৷ শেষমেশ কাঙ্খিত চাকরিতে যোগ দিতে পারলেন হরমনপ্রীত৷
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা




