ক্যালিফোর্নিয়ায় ছড়াচ্ছে দাবানল, সরানো হলো ৬ হাজার বাসিন্দাকে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৮ এএম, ২৫ জুলাই ২০২২ সোমবার
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে দাবানল ছড়িয়ে পড়েছে। কয়েক হাজার একর বনভূমি পুড়ে গেছে এরইমধ্যে। অঙ্গরাজ্যটির একাংশে জারি রয়েছে জরুরি অবস্থা। রোববার (২৪ জুলাই) ওই অঞ্চল থেকে ছয় হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে অন্যত্র।
ক্যালিফোর্নিয়ার ডিপার্টমেন্ট অব ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রোটেকশন (সিএএল ফায়ার) এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত শুক্রবার থেকে ক্যালিফোর্নিয়ার ইয়োসেমিটি ন্যাশনাল পার্কের কাছে দাবানলের সৃষ্টি হয় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। দুই হাজারের বেশি ফায়ার সার্ভিস কর্মী কাজ করছেন আগুন নিয়ন্ত্রণে আনতে। ১৭টি হেলিকপ্টার যুক্ত করা হয়েছে উদ্ধার কাজে।
দুই দিন ধরে নিয়ন্ত্রণের বাইরে দাবানলে এরইমধ্যে প্রায় ১৪ হাজার দু’শো একর (৫ হাজার ৭৫৯ হেক্টর) বনভূমি পুড়ে গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যালিফোর্নিয়ার গভর্নর গাভিন নিউসোম শনিবার মারিপোসা কাউন্টিতে জরুরি অবস্থা জারি করেছেন।
তিনি বলেন, উষ্ণ, শুষ্ক আবহাওয়া ও খরা অবস্থার কারণে আগুন ছড়িয়ে পড়ছে দ্রুত।
ক্যালিফোর্নিয়ায় ছড়াচ্ছে দাবানল, সরানো হলো ৬ হাজার বাসিন্দাকে
শনিবার মারিপোসাতে তাপমাত্রা ছিল ৯৬ ডিগ্রি ফারেনহাইট (৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস)। আরও কয়েক দিন সেখানকার তাপমাত্রা এমন অবস্থায় থাকার পূর্বাভাস মিলেছে।
ইউরোপের বিভিন্ন দেশের মতো যুক্তরাষ্ট্রেও চলছে তীব্র তাপপ্রবাহ। দেশটির বিভিন্ন এলাকায় তাপমাত্রা ও আর্দ্রতা আরও বেড়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে সংশ্লিষ্ট আবহাওয়া বিভাগ।
সূত্র: এএফপি, বিবিসি,
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো








