ক্রিকেটারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১৮ পিএম, ৯ ডিসেম্বর ২০১৯ সোমবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফাইল ছবি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ বাংলাদেশ নারী ক্রিকেট দল ও পুরুষ অনূর্ধ্ব-২৩ দলকে অভিনন্দন জানিয়েছেন। নেপালে অনুষ্ঠিত ১৩তম সাউথ এশিয়ান গেমসে স্বর্ণ পদক জয় করায় নারী-পুরুষ ক্রিকেটারদের টেলিফোনে অভিনন্দন জানান তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আজ সোমবার বাসস’কে জানান, ‘প্রধানমন্ত্রী আজ দুপুরে উভয় ক্রিকেট দলের খেলোয়াড়দের সঙ্গে টেলিফোনে কথা বলেন। স্ব স্ব ইভেন্টে স্বর্ণ পদক জয় করায় তাদের অভিনন্দন জানান।’
তিনি জানান, টেলিফোনে আলাপকালে প্রধানমন্ত্রী বাংলাদেশ পুরুষ ও নারী ক্রিকেট দল ভবিষ্যতেও তাদের সাফল্য ধরে রাখতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেছেন।
এ সময় শেখ হাসিনা বলেন, নেপাল থেকে ফিরে আসার পর উভয় দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের তাদের সাফল্যের জন্য গণভবনে আমন্ত্রণ জানাবেন।
এছাড়া বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)-এর মহাসচিব সৈয়দ সাহেদ রেজার সঙ্গেও প্রধানমন্ত্রী টেলিফোনে কথা বলে সাউথ এশিয়ান গেমস-এ বাংলাদেশের সাফল্যের জন্য তাকে অভিনন্দন জানান।
নেপালের ত্রিভূবন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত খেলায় আজ শ্রীলংকার বিরুদ্ধে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ পুরুষ ক্রিকেট দল ৭ উইকেটে জয়লাভ ও স্বর্ণ পদক জিতে নেয়।
এদিকে নেপালের পোখরায় মনোমুগ্ধকর ফাইনাল খেলায় গতকাল বাংলাদেশ নারী ক্রিকেট দল ২ রানে শ্রীলংকাকে পরাজিত করে স্বর্ণ পদক জিতে নেয়।
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় আনার দাবি
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা











