ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪২ এএম, ২৬ জুলাই ২০২৪ শুক্রবার
সংগৃহীত ছবি
কোটা আন্দোলনে দুষ্কৃতকারীদের তাণ্ডবে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ধ্বংসযজ্ঞ নিজ চোখে দেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার (২৬ জুলাই) সকালে বিটিভি পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। এ সময় তিনি বিটিভির কার্যালয় ঘুরে দেখেন।
গত ১৮ জুলাই বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কোটা সংস্কার আন্দোলনের সময় রাজধানীর রামপুরায় বিটিভি সেন্টারে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে টিভি সেন্টারের ভেতরের রিসিপশন, ক্যান্টিন ও একটি বাস পুড়ে যায়।
প্রতিষ্ঠানটির মহাপরিচালক (ডিজি) ড. জাহাঙ্গীর আলম বলেছেন, দুর্বৃত্তরা বিটিভির কেন্দ্রে আগুন দিয়েছে, ক্যামেরাসহ অনেক কিছুই পুড়িয়ে দিয়েছে। অনেক যন্ত্রপাতি লুটপাটও করেছে। আমাদের ১৭টি গাড়ি পুড়িয়েছে, ৯টি গাড়ি ভাঙচুর করেছে, দুটি সম্প্রচার ভ্যান পুড়িয়ে দিয়েছে। এছাড়াও আগুনে বিল্ডিংয়ের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।
এর আগে, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় ক্ষতিগ্রস্ত রাজধানীর মিরপুরে মেট্রোরেল স্টেশন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে ক্ষতিগ্রস্ত মেট্রোরেল স্টেশন পরিদর্শনে যান তিনি। এ সময় তিনি সেখানে মেট্রো স্টেশনও ঘুরে দেখেন ।
গত শুক্রবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর মিরপুর-১০ ও কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে হামলা হয়। ভাঙচুর করা হয় সিসি (ক্লোজড সার্কিট) ক্যামেরা, এলইডি মনিটর, টিকিট কাটার মেশিনসহ বিভিন্ন জায়গায়। লুট করা হয় মূল্যবান অনেক জিনিস।
ক্ষতিগ্রস্ত মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন চালু হতে কমপক্ষে এক বছর লাগতে পারে বলে জানায় মেট্রোরেল কর্তৃপক্ষ।
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল











