ঢাকা, সোমবার ২৩, মার্চ ২০২৬ ১০:৫৯:৩৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২ দেশের বাজারে সোনার দামে বড় পতন নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ

ক্ষমতা ভোগের বস্তু নয়, মানুষের ভাগ্য পরিবর্তনের সুযোগ

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৯ পিএম, ২১ জানুয়ারি ২০২৪ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আওয়ামী লীগের কাছে ক্ষমতা কোন ভোগের বস্তু নয়, বরং দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের একটা সুযোগ বলে মন্তব্য করেছেন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২১ জানুয়ারি) ২৮ তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী বক্তব্যে এ মন্তব্য। এসময় চতুর্থবার ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনায় জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


গেল ৩ মেয়াদে আওয়ামী লীগের ব্যাপক উন্নয়নের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এরইমধ্যে রুপকল্প ২০২১ বাস্তবায়ন হয়েছে; উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে বাংলাদেশ। যা কার্যকর হবে ২০২৬ সাল থেকে। দেশের উৎপাদন বাড়াতে বগহুমুখী ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।

আমদানি ও রফতানিতে ভারসাম্য আনতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, যেকোনো দুর্যোগ আসুক, তা মোকাবেলা করার সক্ষমতা আছে বাংলাদেশের। জানান, এবার বাংলাদেশের কূটনীতি হবে অর্থনীতি। এরই বিদেশি মিশনগুলোকে তা জানানো হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। বাণিজ্য মেলার উদ্বোধনী বক্তব্যে হস্তশিল্পজাত পণ্যকে ২০২৪ সালের বর্ষ পণ্য হিসাবে ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সরকারপ্রধান বলেন, সাধারণ মানুষের ঘরে এখন সবই আছে। দেশের মানুষের ক্রয়ক্ষমতা বাড়ছে। নতুন নতুন উৎপাদন বাড়াতে হবে। ২০৩০ সালের মধ্যে ১৫০ বিলিয়ন ডলারের কাছাকাছি রফতানি বাড়বে।