খাঁচায় বন্দি পশু দেখে উচ্ছ্বসিত শিশুরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০১ পিএম, ১২ জুলাই ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
কোরবানির ব্যস্ততা সেরে ঈদের দ্বিতীয় দিনে শিশুদের নিয়ে রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় এসেছেন অভিভাবকরা। সোমবার (১১ জুলাই) দিনভর চিড়িয়াখানায় ভিড় ছিল উপচেপড়া দর্শনার্থীদের। তারা কেউ মা-বাবার সঙ্গে আবার কেউ কেউ দল বেঁধে পরিবার কিংবা বন্ধু-বান্ধবদের সঙ্গে ঈদ আনন্দে মেতে উঠেন।
সোমবার (১১ জুলাই) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চিড়িয়াখানা ঘুরে দেখা যায়, শিশু-কিশোরদের হৈ হুল্লোড়, চিৎকার-চেঁচামেচি আর আনন্দের খুনশুটি।
চিড়িয়াখানার প্রধান ফটকের সামনে অন্তত আধা কিলোমিটার এলাকাজুড়ে লেগে থাকা জট ঠেলে চিড়িয়াখানার দর্শনার্থীদের আসা-যাওয়া করতে দেখা যায়। ৫০ টাকায় টিকিট কেটে চিড়িয়াখানায় এসে অভিভাবকরাও উচ্ছ্বসিত শিশু-কিশোরদের আনন্দে।
চিড়িয়াখানায় ঘুরতে আসা মো. ফারহান নামে এক শিশু তার অনুভূতি প্রকাশ জানায়, বড় ভাই মো. ফাহিমের সঙ্গে এসেছি। ডাক বিভাগে কর্মরত বাবা আব্দুল্লাহ আল কাফি ব্যস্ত, মাও ব্যস্ত রান্নায়। তাই ভাইয়ের সঙ্গেই চিড়িয়াখানায় এসেছি। এখানে বাঘ, ভাল্লুক, সিংহ আর গরিলা দেখে খুব ভালো লাগছে।
বাবা-মায়ের সঙ্গে চট্টগ্রামে থাকে শিশু মো. মুনাদুল ইসলাম আবির। আবির বলে, নানু বাড়ি মিরপুর মুক্তিযুদ্ধ কমপ্লেক্সের পাশে। ঈদ উপলক্ষে এখানে বেড়াতে এসেছি। খুব ভালো লাগছে। পাঁচ কাজিনসহ একসঙ্গে এসেছি। খুব কাছে থেকে বনের পশু দেখে ভালো লাগছে। বানরের সঙ্গে বাদাম দিয়ে খুনশুটি, সিংহের গর্জন, ভাল্লুকের অনবরত হাঁটাহাঁটি আর হরিণের চাহনি মুগ্ধ করার মতো। বাঘ সিংহ দেখে ভয় লাগেনি। কারণ ওরা খাঁচায় বন্দি।
স্ত্রী-সন্তানকে নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় বড় ভাইয়ের বাসায় বেড়াতে এসেছেন প্রবাসী ওমর ফারুক। তিনি বলেন, ঢাকায় আসছি অথচ মেয়ে আয়াতকে চিড়িয়াখানা দেখাব না তা কি হয়, তাই এখানে আসা। মেয়ে খুবই আনন্দিত, উচ্ছ্বসিত। ওর আনন্দে খুব ভালো লাগছে। আয়াত জানায়, ভয় লেগেছে। বাবার কোলে বসেই দেখেছি বাঘ, গরিলা, শকুন আর সাপ।
নার্সারির শিক্ষার্থী শাহ কামাল অন্তর বলছিল, পাখি, হরিণ দেখে কিছু মনে হয়নি। বাঘ দেখেও ভয় পাইনি। খাঁচায় বন্দি বাঘ দেখে মজা পেয়েছি।
উত্তরা থেকে মায়ের সঙ্গে চিড়িয়াখানার পার্কে ঘুরতে আসা শিশু মাফিয়া তুরিন বলে, অনেক ভালো লাগছে। আমি মায়ের সঙ্গে এখানে এসেছি। বানর দেখেছি, জিরাফ দেখেছি। ট্রাভেল কারে চড়েছি। আমি আবার আসব। এখানে পশু-পাখি দেখা যায়, আবার পার্কে ঘোরাও যায়।
তবে ঈদুল আজহা উপলক্ষে চিড়িয়াখানায় হাজার হাজার দর্শনার্থীর আগমন ঘটলেও ছিল না করোনার সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধির বালাই। করোনার ঊর্ধ্বগতির মধ্যে জাতীয় চিড়িয়াখানায় করোনা সতর্কীকরণ বার্তাও যেমন ছিল না, তেমনি টিকিট বিক্রেতা, চেকারসহ কর্মচারীদের মুখেও দেখা যায়নি মাস্ক। অধিকাংশ দর্শনার্থীর মুখেও ছিল না মাস্ক। এ নিয়ে হতাশাও প্রকাশ করেছেন জাতীয় চিড়িয়াখানার কিউরেটর মুজিবুর রহমান।
তিনি বলেন, আজ প্রায় ৫০-৬০ হাজার দর্শনার্থী এসেছে। ঈদের দিন কোরবানির একটা ব্যস্ততা থাকে অভিভাবকদের। তাই আজ গতকালের চেয়ে অনেক ভিড় এখানে। করোনার সংক্রমণ রোধে দর্শনার্থীদেরই এগিয়ে আসতে হবে, সচেতনতা অবলম্বন করতে হবে। আমরা আমাদের জায়গায় থেকে এনাউন্স করছি, মাস্ক পরতে বলছি। পানির ব্যবস্থা করেছি। সার্বক্ষণিক কাজ করছে পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মীরা।
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী










