খাটের নিচ মিললো ভাই-বোনের রক্তাক্ত লাশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৭ পিএম, ২৫ আগস্ট ২০২০ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিখোঁজের ৫ ঘণ্টা পর নিজ ঘরের খাটের নিচ থেকে শিফা আক্তার (১৪) ও কামরুল হাসান (১০) নামে দুই ভাই-বোনের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত আটটার দিকে উপজেলার সলিমাবাদ গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা ওই গ্রামের সৌদি প্রবাসী কামাল হোসেনের সন্তান। শিফা বাঞ্ছারামপুর বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ও কামরুল হাসান সলিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, সলিমাবাদ ইউনিয়নের সলিমাবাদ গ্রামের সৌদি প্রবাসী কামাল হোসেনের ছেলে কামরুল হাসান বিকেল চারটা থেকে নিখোঁজ হয়। তাকে খুঁজতে পরিবারের সদস্যরা এলাকায় মাইকিংও করতে থাকেন। সন্ধ্যার পর কামরুলের বোন শিফা আক্তারও নিখোঁজ হয়। পরে রাত আটটার দিকে মা হাসিনা বেগম নিজের বাড়ির পৃথক দু’টি কক্ষের খাটের নিচ থেকে রক্তাক্ত অবস্থায় তাদের লাশ পড়ে থাকতে দেখে প্রতিবেশীদের খবর দেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়।
হাসিনা বেগম বলেন, বিকেল থেকে আমার ছেলে কামরুল হাসানকে খুঁজে পাচ্ছিলাম না। এজন্য এলাকায় মাইকিংও করাই আমরা। সন্ধ্যার পর আমার মেয়েও নিখোঁজ হয়। রাত আটটার দিকে দুই কক্ষের খাটের নিচে ছেলে মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখে পাশের বাড়ির লোকজনকে ডেকে আনি। আমাদের কোন শত্রু নেই। কে আমার ছেলে-মেয়েকে মারলো বুঝতে পারছি না।
অতিরিক্ত পুলিশ সুপার নবীনগর সার্কেল মকবুল হোসেন জানান, সলিমাবাদ গ্রামে রক্তাক্ত অবস্থায় খাটের নিচ থেকে ভাই-বোনের লাশ উদ্ধার করা হয়েছে। এরা বিকেল থেকে নিখোঁজ ছিল। কিভাবে তারা হত্যাকাণ্ডের শিকার হলো পরিবারও বলতে পারছে না।
-জেডসি
- চিত্রনায়িকা পরীমণিকে হত্যার হুমকি
- নির্বাচনের দিন মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত
- অক্ষয়কে নানাভাবে প্রেমের প্রস্তাব দেয়ার চেষ্টা করেছি: কঙ্গনা
- সারা দেশে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা
- আগামী ১০ বছরে চাঁদে শহর গড়ার স্বপ্ন ইলন মাস্কের
- আজ সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- নাটোরে বসতবাড়িতে আগুন লেগে মা-মেয়ের মৃত্যু
- মধুচন্দ্রিমার নামে স্বামীকে ফাঁদে ফেলে খুন করাল নববধূ
- জাপানের নির্বাচনে তাকাইচির দলের নিরঙ্কুশ জয়
- ঢাকাসহ আশপাশের আবহাওয়া আজ পরিষ্কার থাকবে
- ভোটের দিন প্রার্থী ও এজেন্টের যানবাহন ব্যবহারে নির্দেশ
- জরিপে ৬০ শতাংশ ভোটারের পছন্দ তারেক রহমান
- পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আজও কোণঠাসা নারী
- নারীদের জন্য প্রকৃত সুযোগ সৃষ্টি করতে হবে: জাইমা রহমান
- আদালতে নির্যাতনের বর্ণনা দিল শিশুগৃহকর্মী মোহনা
- সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত
- নারীদের জন্য প্রকৃত সুযোগ সৃষ্টি করতে হবে: জাইমা রহমান
- আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট
- পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আজও কোণঠাসা নারী
- ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ
- আমি হুমকিতে টলার মানুষ না: রুমিন ফারহানা
- আদালতে নির্যাতনের বর্ণনা দিল শিশুগৃহকর্মী মোহনা
- উত্তাল হয়ে উঠেছে সূর্য, ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়
- বিপ্লবী কল্পনা দত্তের প্রয়াণ দিবস আজ
- জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন
- জাপানের জাতীয় নির্বাচন আজ, তাকাইচির ভবিষ্যত কি
- জেনে নিন আজকে স্বর্ণের বাজার দর
- জরিপে ৬০ শতাংশ ভোটারের পছন্দ তারেক রহমান
- ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু আজ
- আজ রাজধানীর আকাশ মেঘলা থাকতে পারে








