খাদিজাকে হেলিকপ্টারে আদালতে হাজিরের উদ্যোগ
নিজস্ব প্রতিবেদকপ্রকাশিত : ০৮:৫১ এএম, ৫ জানুয়ারি ২০১৭ বৃহস্পতিবার
সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ ক্যাডার বদরুল আলমের হামলার শিকার খাদিজা বেগম নার্গিসকে হেলিকপ্টারে করে আদালতে হাজিরের চেষ্টা চলছে। ভিকটিমের সাক্ষ্যগ্রহণে আদালত ও শাসক দলের পক্ষ থেকে এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা গেছে। তবে সবকিছু নির্ভর করছে খাদিজার শারীরিক অবস্থার ওপর।
খাদিজা এখনও সাভারের পক্ষাঘাত পুনর্বাসন কেন্দ্রে (সিআরপিসি) চিকিৎসাধীন। সাক্ষ্য দিতে ৮ জানুয়ারি খাদিজাকে হাজিরের নির্দেশ রয়েছে আদালতের। এই নির্দেশের পর আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেটের বিভাগীয় পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ খাদিজাকে দেখতে আসেন। তিনি আশ্বাস দিয়েছেন হেলিকপ্টারে খাদিজাকে আদালতে হাজির করা হবে। তবে খাদিজাকে প্রতিদিন যেহেতু ৩ ঘণ্টা করে থেরাপি দেয়া হয়, এ অবস্থায় তাকে আদালতে হাজির করা যাবে কি না এ নিয়ে চিন্তিত চিকিৎসকরা। তারা বিষয়টি নিয়ে সিআরপিসি কর্তৃপক্ষের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছেন।
এ ব্যাপারে সিলেটের বিভাগীয় পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, খাদিজাকে দেখতে গিয়ে এমন আশ্বাস দিয়েছিলাম। তবে সবকিছু নির্ভর করছে তার শারীরিক অবস্থা ও চিকিৎসকদের সিদ্ধান্তের ওপর। খাদিজার চাচা আবদুল কুদ্দুস বলেন, খাদিজা অনেকটা সুস্থ হয়ে উঠেছে, তবে হঠাৎ তার মাথায় পানি জমে যাওয়ায় চিকিৎসকরা চিন্তিত। খাওয়া-দাওয়া স্বাভাবিক থাকলেও হাঁটতে গেলে পা কাঁপে, কিছুক্ষণ কথা বললে খেই হারিয়ে ফেলে। আদালতে হাজির করার বিষয়টি সংশ্লিষ্টরা দেখছেন। এ ব্যাপারে আমাদের পারিবারিক কোনো সিদ্ধান্ত নেই।
খাদিজার মামলার তদন্তকারী কর্মকর্তা হারুন অর রশীদ বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তাসহ প্রায় সব সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। এখন শুধু ভিকটিমের সাক্ষ্যগ্রহণ বাকি। বিষয়টি পুলিশ নয়, আদালতই দেখবেন। ১৫ ডিসেম্বর সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক সাইফুজ্জামান হিরো খাদিজা হত্যাচেষ্টা মামলায় ভিকটিম খাদিজা বেগম নার্গিসকে আদালতে হাজির করার নির্দেশ দেন। তাকে আদালতে হাজিরের মাধ্যমে ভিকটিমের সাক্ষ্য নেয়ার কথা। এর আগে খাদিজাকে আদালতে হাজিরের নির্দেশ দিলে চিকিৎসকের ছাড়পত্র না পাওয়ায় তাকে হাজির করা যায়নি। আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মাহফুজুর রহমান জানান, মামলার ৩৭ সাক্ষীর মধ্যে ৩৩ সাক্ষীর সাক্ষ্য নেয়া হয়েছে। ৮ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের জন্য খাদিজাকে আদালতে হাজির করার কথা।
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান





