ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ১৮:৪৪:৩১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’ বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী এলয় রুমের দেয়ালে থামল ইকুয়েডর, স্বপ্ন দেখছে কুরাসাও

খাবারে লবণ বেশি দেয়ায় স্ত্রীকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৩৯ পিএম, ৫ মে ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ভারতের মহারাষ্ট্রের রাজ্যে গত মাসে সকালের নাস্তার খাবারে লবণ বেশি হওয়ায় স্ত্রীকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগে পুলিশ ৪৬ বছরের এক পুরুষকে আটক করে।

পুলিশ কর্মকর্তা মিলিন্দ দেশাই বলেন, "মুম্বাইয়ের কাছে থানে শহরের ব্যাংক কর্মচারী নিকেশ ঘাগ তার ৪০ বছর বয়সী স্ত্রীকে পিটিয়ে এবং পরে গলায় ফাঁস দিয়ে হত্যা করে। কারণ সাবুদানা দিয়ে রান্না করা খিচুড়িতে লবণ বেশি হওয়ায় সে প্রচণ্ড চটে গিয়েছিল।

ওই দম্পতির ১২ বছরের ছেলে নিজের চোখে এই হত্যাকাণ্ড দেখেছে - সে পুলিশকে জানায়, তার বাবা বেডরুমে ঢুকে লবণ বেশি হওয়া নিয়ে তার মা নির্মলাকে পেটাতে শুরু করে।

পুলিশ কর্মকর্তা মিলিন্দ দেশাই আরও বলেন,"বাচ্চাটি কাঁদতে কাঁদতে তার বাবাকে থামার জন্য বারবার অনুরোধ করেছে, কিন্তু অভিযুক্ত ঐ ব্যক্তি বউকে পেটাতেই থাকে এবং এক পর্যায়ে গলায় একটি দড়ি পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে।" হত্যাকাণ্ডের পর নিকেশ ঘাগ বাড়ি থেকে বেরিয়ে গেলে ছেলে তার নানি এবং মামাকে ফোন করে।

"আমরা যখন ঐ বাড়িতে যাই, তার আগেই পরিবার অচেতন ঐ নারীকে হাসপাতালে নেয়, কিন্তু তার মধ্যেই সে মারা যায়," বলেন ওই পুলিশ অফিসার। অভিযুক্ত স্বামী পুলিশের কাছে আত্মসমর্পণ করে বলে সে উচ্চ রক্তচাপে ভুগছিল। তাকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়।

খাবার নিয়ে বচসার জেরে স্বামীর হাতে স্ত্রী খুন হওয়ার খবর মাঝে মধ্যেই ভারতের মিডিয়াতে শিরোনাম হয়।

এমন কিছু সাম্প্রতিক ঘটনা

জানুয়ারি মাসে দিল্লির কাছে নয়ডা এলাকায় রাতের খাবার দিতে অস্বীকার করার জন্য স্ত্রীকে হত্যার অভিযোগে পুলিশ একজনকে আটক করে।

২০২১ সালের জুন মাসে ভারতের উত্তর প্রদেশ রাজ্যে খাবারের সাথে সালাদ না দেয়ার জন্য বউকে হত্যার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়।

তার মাস ছয় আগে ভারতের বাঙ্গালোরে ফ্রাইড চিকেন ঠিকমত ভাজা হয়নি বলে বউকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়

২০১৭ সালে বিবিসির এক রিপোর্টে বলা হয়েছিল যে রাতের খাবার দিতে দেরি করার জন্য এক লোক গুলি করে তার স্ত্রীকে মেরে ফেলেছে। সূত্র: বিবিসি