ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৮:৫৯:৫২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
`সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়

খালেদা জিয়ার বাসভবনে পুলিশি নিরাপত্তা চেয়ে আবেদন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৮ এএম, ৩০ মার্চ ২০২০ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান-২ এর ৭৯ নম্বর রোডের বাসা ‘ফিরোজা’র সামনে পুলিশের নিরাপত্তা চেয়ে আবেদন করা হয়েছে।

রবিবার রাতে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, গত ২৫ মার্চ খালেদা জিয়ার একান্ত সচিব আবদুস সাত্তার পুলিশ প্রধান (আইজিপি) বরাবর চিঠি দেন। এই চিঠির অনুলিপি ডিএমপি কমিশনার ও অতিরিক্ত আইজিপির কাছেও পৌঁছানো হয়েছে।

উল্লেখ্য, গত ২৫ মার্চ কারাগার থেকে ছয় মাসের জন্য মুক্তি পেয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি সেদিনই তার ভাড়া বাড়ি ফিরোজায় ওঠেন।

-জেডসি